সিপিএল শুরুর দিনে নায়ক নারাইন

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২০, ১৬:১৫আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৬:২২

সুনীল নারাইন: ৫০ রান ও ২ উইকেট। ছবি:টুইটার করোনাক্রান্ত পৃথিবীতে ২০ ওভারের ক্রিকেট ফেরালো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সিপিএল। জয় দিয়ে শুরু করেছে সিপিএলে সাকিব আল হাসানের সর্বশেষ দল গতবারের চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস ও ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)। মঙ্গলবার ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে বার্বাডোজ ট্রাইডেন্টস ৬ রানে হারিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে টিকেআর।

বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে ১৪৪ রান করেছিল গায়ানা প্রথমে ব্যাট করে। শিমরন হেটমায়ার করেন অপরাজিত ৬৩ রান। কিন্তু দুই বল বাকি থাকতেই টিকেআর লক্ষ্য তাড়া করে ফেলে সুনীল নারাইনের দুর্দান্ত অলরাউন্ড নৈপুন্যে। বল হাতে ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেওয়া নারাইন ২৮ বলে করেছেন পঞ্চাশ রান।

দ্বিতীয় ম্যাচে বার্বাডোজের ৯ উইকেটে করা ১৫৩ রানের জবাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ১৪৭ রান তুলতে পারে ৫ উইকেটে। বার্বাডোজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই বিদেশি স্পিনার মিচেল স্যান্টনার ও রশিদ খান।

সংক্ষিপ্ত স্কোর:

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৪৪/৫ (হেটমায়ার ৬৩*, রস টেলর ৩৩, নারাইন ২/১৯) ও ত্রিনবাগো নাইট রাইডার্স ১৪৭/৬ (নারাইন ৫০, ড্যারেন ব্রাভো ৩০, নাভিন-উল-হক ২-২১)।

বার্বাডোজ ট্রাইডেন্টস: ১৫৩/৯ (জেসন হোল্ডার ৩৮, কাইল মায়ার্স ৩৭, রায়াদ এমরিত ২-১৬) ও সেন্ট কিটস প্যাট্রিয়টস: ১৪৭/৫ (জশুয়া ডা সিলভা ৪১, বেন ডাঙ্ক ৩৪, স্যান্টনার ২-১৮)।  

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম