শ্রীলঙ্কায় যাওয়ার পরই টেস্ট দল চূড়ান্ত করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২০, ২২:৫৩আপডেট : ২০ আগস্ট ২০২০, ২৩:০৩

শ্রীলঙ্কায় যাওয়ার পরই টেস্ট দল চূড়ান্ত করবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল চূড়ান্তকরণ নিয়ে ঝামেলার মাঝে পড়ে গেছেন নির্বাচকরা। যেহেতু গত ৫ মাস তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা খেলার মাঝে নেই। তাই প্রস্তুতি ম্যাচ দেখেই দল চূড়ান্তকরণের কথা জানিয়েছেন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

মূলত এই সময়ে খেলোয়াড়দের কার কেমন ফিটনেস ও ফর্ম- সেটি দেখার জন্যেই প্রস্তুতি ম্যাচের অপেক্ষা। বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে খেলবে তিনটি টেস্ট। সেই লক্ষ্যে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্পের পরই মুমিনুল হকদের ঢাকা ছাড়ার কথা ২৮ সেপ্টেম্বর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর আমরা আর খেলার সুযোগ পাইনি। এমনকি অনুশীলনও করিনি। তাই এই মুহূর্তে আমরা অভিজ্ঞতাকেই বেশি মূল্য দিচ্ছি।’

তাই শ্রীলঙ্কায় যে কটি প্রস্তুতি ম্যাচ হবে, সেগুলো দেখার পরেই দল চূড়ান্তের কথা বলেছেন মিনহাজুল আবেদীন, ‘শ্রীলঙ্কায় আমাদের বেশ কিছু প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেখানে বর্ধিত প্রাথমিক দল নিয়েই যাবো। যাওয়ার পর আমরা টেস্টের মূল দল ঘোষণা করবো। আগে দেখতে হবে ছেলেরা কীভাবে নিজেদের মানিয়ে নেয়।’

মিনহাজুল আবেদীন আরও জানিয়েছেন, তারা ৩৮ জনের প্রাথমিক একটা দল তৈরি করেছেন। যাদের সবাইকেই করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সঙ্গে আরও বলেছেন, ‘যেহেতু আমাদের সঙ্গে ২৪ জনের হাইপারফরম্যান্স দলটিও যাচ্ছে। তাই কোনও ধরনের জরুরি প্রয়োজন হলে সেখান থেকেও কাউকে দলে নেওয়া যাবে।'

/এফআইআর/
সম্পর্কিত
২২ বছরের অপেক্ষার অবসান, অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক
রোহিতকে বাদ দিতে গিয়ে চাকরি হারাচ্ছেন ভারতের নির্বাচক
আবার আফ্রিকায় বিশ্বকাপ, কেন একে ঐতিহাসিক বলছেন গ্রায়েম স্মিথ?
সর্বশেষ খবর
হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প, প্রত্যাখ্যান করে লেবানন
হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প, প্রত্যাখ্যান করে লেবানন
যোগেশ্বর তান্ত্রিক
গল্পযোগেশ্বর তান্ত্রিক
সন্ত্রাসবিরোধী মামলা: শান্তা- মেহেদীসহ ৬ জন কারাগারে
সন্ত্রাসবিরোধী মামলা: শান্তা- মেহেদীসহ ৬ জন কারাগারে
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯৫ জন
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯৫ জন
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে