পাকিস্তানের জয়ের প্রেরণা তুরস্কের এরতুরুল

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২০, ০১:০২আপডেট : ২১ আগস্ট ২০২০, ০২:৪৮

 আজহার আলী ও জো রুট ইংল্যান্ডের সঙ্গে আরব আমিরাতে দুটি ‘হোম টেস্ট সিরিজ’ জয়ের পর দুটি সিরিজ ড্র করেছে ইংল্যান্ডে। শুক্রবার (২১ আগস্ট) সাউদাম্পটনে শুরু সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি যদি জিততে পারে পাকিস্তান, তাহলে অপরাজেয় ধারাটা তারা নিয়ে যেতে পারবে পাঁচে। এ টেস্ট জিততে না পারলে ২০১০ সালের পর প্রথম সিরিজ হারবে ইংল্যান্ডের কাছে। তবে আজহার আলী জয় দিয়েই টেস্ট সিরিজ শেষ করতে ভীষণ অনুপ্রাণিত বোধ করছেন। পাকিস্তান অধিনায়ককে উদ্ধুদ্ধ করছে একটি তুর্কি টিভি সিরিজ- এরতুরুল।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচ বছর পাকিস্তানের টিভিতে একনাগাড়ে চলেছে এরতুরুল নামের তুর্কি টিভি সিরিজ। ব্লকবাস্টার এই সিরিজ গোটা পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছিল। আজহার মনে করেন এটি ভীষণভাবেই চাঙা করে তোলে মনোবল। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের বাবা এরতুরুলের জীবনীভত্তিক এই টিভি সিরিজ আসলে ঐতিহাসিক ফিকশন ও যুদ্ধাভিযানের মিশেলে নির্মিত।

ইংল্যান্ডে এটির ভিডিও পাওয়া যায়। ইংল্যান্ডে ক্রিকেট সিরিজ খেলতে এসে জীবানু-সুরক্ষিত পরিবেশে কঠিন শৃঙ্খলাপরায়ণ জীবন কাটাতে হচ্ছে পাকিস্তান দলকে। আর এই ‘বায়ো বাবলের’ মধ্যে থেকেই আজহার আলীরা এরতুরুল সিরিজটি দেখেছেন নিয়মিত, আর মাঠের লড়াইয়ের জন্য অনুপ্রাণিত হয়েছেন। ‘হ্যাঁ, আমার মনে হয় আমাদের দলে এমন কোনও খেলোয়াড় নেই যে এরতুরুল দেখেনি। জেতার মতো জায়গা থেকে একটা ম্যাচ হারের পর মনোবল চাঙা করাটা সহজ নয়। তবে আমরা এ টেস্ট জিতে সিরিজ ড্র করার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করবো’- শুক্রবার তৃতীয় টেস্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে উর্দুতে বলেছেন আজহার আলী।

পরে অবশ্য ইংরেজি মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক। ‘আমার সৌভাগ্য যে এমন দুর্দান্ত একগুচ্ছ খেলোয়াড় পেয়েছি যারা পাকিস্তানের জন্য সর্বস্ব দিয়ে লড়তে জানে। তারা দারুণভাবে একাট্টা। আর এটা আমার কাজ সহজ করে দিয়েছে, আমি তাই শুধু ম্যাচের কৌশলের দিকে মনোযোগ দিতে পারছি। আশা করি আমরা এ টেস্ট জিতবো এবং এগিয়ে যাবো সামনের দিকে’- সংবাদ সস্থা এএফপি এভাবে উদ্ধৃত করেছে আজহার আলীকে।

পাকিস্তানের সমস্যা হলো টপ অর্ডার রান পাচ্ছে না। অধিনায়কের নিজের ব্যাটেই রান নেই। তবে আজহার তৃতীয় টেস্টেই রানে ফিরবেন বলে আশাবাদী, ‘সর্বশেষ ইনিংসটিতে (২০) আমি দুই ঘণ্টা মতো ক্রিজে কাটিয়েছি এবং এটি আমার আত্মবিশ্বাসী করে তুলেছে। রান পাওয়া নিশ্চিত করাটা এখন আমারই দায়।’ দুই তরুণ পেস বোলার নাসিম শাহ ও শাহীন আফ্রিদির পক্ষেও কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক। ৪৯.৫০ গড়ে নাসিম সিরিজে পেয়েছেন দুই উইকেট, ৪৫.৬৬ গড়ে আফিদির উইকেট তিনটি। এদের সম্পর্কে আজহার বলেছেন, ‘তারা রোমাঞ্চ জাগানিয়া দুই প্রতিভা, কিন্তু খেলা ছাড়া অভিজ্ঞতা অর্জনের আর তো কোনও উপায় নেই। তাদের পাশেই থাকতে হবে আমাদের।’

ওল্ড ট্রাফোর্ডে সফরকারী পাকিস্তানের দিকেই ঝুঁকে ছিল জয়ের পাল্লা। কিন্তু জস বাটলার ও ক্রিস ওয়াকসের অসাধারণ ব্যাটিংয়ে (পঞ্চম উইকেটে তারা গড়েন ১৩৯ রানের জুটি) তিন উইকেটে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। সাউদাম্পটনে দ্বিতীয় টেস্টের ফল লেখা হয়েছে ড্র, কিন্তু আসলে ওটা পরিত্যাক্ত হয়েছে বৃষ্টিতে। পাঁচদিনে খেলা হয়েছে মাত্র দেড়দিন। তাই সাউদাম্পটনের এজিয়্যাস বোলে আজ থেকে শুরু তৃতীয় ও শেষ টেস্টটাই সিরিজ নির্ধারণী। পাকিস্তান জিতলে সিরিজটা তারা ড্র করতে পারবে। ওদিকে জয় দিয়েই ইংলিশ গ্রীষ্মকে বিদায় জানাতে চায় ইংল্যান্ড। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের লক্ষ্য অবশ্য টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। সেখানে পৌঁছানোর পথটা মসৃন করতেই জয়কে করছেন পাখির চোখ। পারিবারিক কারণে ‘এমভিপি’ বেন স্টোকস নেই। দলের বোলিংটা পুরোপুরিই পেসনির্ভর করবেন, না স্পিনার ডম বেসকে দলে নেবেন সেই সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক নেবেন সকালে, খেলা শুরুর আগে।   

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম