মুশফিকদের বিদায় বলে দিয়েছেন ম্যাকেঞ্জি

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২০, ১৯:০৭আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৯:১৩

নিল ম্যাকেঞ্জি, ছবি-এমআই মানিক। শ্রীলঙ্কা সফরে যেতে রাজি নন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি। এমন খবর কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। করোনাকাল হওয়ায় শেষ পর্যন্ত চূড়ান্ত একটা সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন সাবেক প্রোটিয়া এই ক্রিকেটার। মুশফিকুর রহিমদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

নিল ম্যাকেঞ্জির এমন সিদ্ধান্তের কারণ অবশ্য পুরোপুরি পরিবার কেন্দ্রিক। ক্রিকবাজকে ম্যাকেঞ্জি বলেছেন, ‘হ্যাঁ, আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। এর একমাত্র কারণ হলো, পরিবার থেকে লম্বা সময় ধরে দূরে থাকা। যেহেতু এখন করোনাকাল, ব্যস্ত সূচি, তাই সব সংস্করণ মিলিয়ে এত লম্বা সময়ের জন্য দূরে থাকাটা আমার পরিবারের জন্য খুব বেশি কষ্টের হয়ে যাবে।’

তবে বিদায় বলে দিলেও টাইগারদের সঙ্গে কাজ করতে পারাটা কখনও ভুলবেন না বলে জানিয়েছেন তিনি, ‘যাই হোক, টাইগারদের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ উপভোগ করেছি। বাংলাদেশ ক্রিকেট সব সময়ই আমার হৃদয়ে কোমল একটা জায়গা জুড়ে থাকবে। আর ছেলেরাও সব দারুণ। তাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবানই মনে করি। ’

যেহেতু ম্যাকেঞ্জিকে আর পাওয়া যাচ্ছে না তাই নতুন কাউকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, বিসিবির পছন্দের ক্ষেত্রে এগিয়ে আছেন সাবেক নিউজিল্যান্ড তারকা ক্রেইগ ম্যাকমিলান। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুর অবশ্য জানিয়েছেন, ‘আমরা এখন সব ফরম্যাটের জন্যই ব্যাটিং পরামর্শক নিয়োগ দেবো। যদি এই সময়ে কাউকে পাওয়া যায়, তাহলে সেটি চূড়ান্ত করে ফেলবো।’

প্রসঙ্গত, ২০১৮ সালে শুধু মাত্র সংক্ষিপ্ত সংস্করণের জন্যই ম্যাকেঞ্জিকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার সঙ্গে বোর্ডের চুক্তিটা ছিল ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু ব্যাটসম্যানদের মাঝে খুব জনপ্রিয় হয়ে ওঠায় তার চুক্তির মেয়াদটা পরে আরও দুই বছরের জন্য বাড়ানো হয়। এ কারণে তাকে শ্রীলঙ্কা সফরের ক্যাম্পেও রাখার পরিকল্পনা করেছিল বিসিবি। কিন্তু মেয়াদ শেষের আগেই বিদায় বলে দিয়েছেন ম্যাকেঞ্জি।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম