মিসবাহকে প্রধান নির্বাচকের পদ ছাড়তে বলবে পিসিবি

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২০, ১১:০০আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১১:১২

মিসবাহ উল হক। পাকিস্তানের হেড কোচ হওয়ার পাশাপাশি প্রধান নির্বাচকের দায়িত্বটাও পালন করছিলেন মিসবাহ উল হক। দ্বৈত ভূমিকা তার জন্য বোঝা হয়ে যাচ্ছে- এমন আশঙ্কায় তাকে এই পদ ছেড়ে দিতে বলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পদে পিসিবির বিবেচনায় রয়েছেন একজন  সাবেক তারকা ফাস্ট বোলার!

ইংল্যান্ড থেকে দল পাকিস্তানে ফিরলেই মিসবাহ উল হকের কাছে এই বিষয়টা তুলে ধরবে পিসিবি। সূত্র জানিয়েছে, এরই মধ্যে একজন ফাস্ট বোলারকে প্রধান নির্বাচকের পদের জন্য তারা বিবেচনায় রেখেছেন। পিটিআইকে বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘পিসিবি মনে করে, মিসবাহর কাছ থেকে বোঝা কমিয়ে নেওয়ার এটাই ভালো সুযোগ। যাতে সে হেড কোচের ভূমিকায় পুরোপুরি মনোনিবেশ করতে পারে। কারণ সামনে অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে।’

এরই মধ্যে ইংল্যান্ডে তার দ্বৈত ভূমিকার বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান। সেখানে আলাদা করে প্রধান নির্বাচক রাখার বিষয়ে মিসবাহর সঙ্গে কথাও বলেছেন তিনি। ফলে বিষয়টি বোর্ডের কাছে বিকল্প হয়েই দাঁড়িয়েছে।    

এ বিষয়ে সেই মুখপাত্র বলেছেন, ‘একজন সাবেক ফাস্ট বোলার, যিনি খেলোয়াড়ি জীবনে বড় তারকা ছিলেন, একই সঙ্গে চাঁছাছোলা মন্তব্যের জন্য খুবই পরিচিত। তাকে প্রধান নির্বাচকের পদের জন্য বিবেচনায় রাখা হয়েছে। ইংল্যান্ড সিরিজের পরই তার সঙ্গে বসে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম