মারামারির ঘটনায় ইংল্যান্ড দল থেকে বাদ ম্যাগুয়্যার

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২০, ১৫:৩০ আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৯:১১

হ্যারি ম্যাগুয়্যার। মারামারিতে জড়িয়ে দোষী সাব্যস্ত হয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়্যার। পুলিশ কর্মকর্তার ওপর হামলা, ঘুষ সাধা ও গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগে তাকে ২১ মাস ১০ দিনের স্থগিত কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এর ফলে ইংলিশ ফুটবলারকে জেলে যেতে হচ্ছে না যদিও, কিন্তু বিতর্কিত কাণ্ডের জন্য তাকে নেশন্স লিগের দল থেকে বাদ দিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

ঘটনা বেশি দিনের নয়। কয়েকদিন আগেই ছুটি কাটাতে গ্রিসের অবকাশ যাপন কেন্দ্র মাইকোনোস দ্বীপে গিয়েছিলেন ম্যাগুয়্যার। সেখানেই তিনি একটি দলের সঙ্গে মারামারিতে জড়ান। স্থানীয় পুলিশের অভিযোগ, তারা যখন ম্যাগুয়্যারকে মাটিতে ধরে থামাতে চান, তাদের ওপরও হামলা করে বসেন ম্যাগুয়ের। দু’জন পুলিশকে লাথি, ঘুষিও মারেন তিনি। তাদেরকে ঘুষও নাকি সেধেছেন।

এর পরেই ম্যাগুয়্যারকে যেতে হয় জেলে। সেখানে দুই রাত কাটিয়ে জামিন পেলেও মঙ্গলবার শুনানি শেষে তাকে স্থগিত সাজা দেওয়া হয়। যেহেতু এটা তার প্রথম অপরাধ, তাই ৩ বছর পর্যন্ত সাজাটি স্থগিত থাকছে। তবে এই সময়ে একই কাণ্ডের পুনরাবৃত্তি করলে তাকে শাস্তির মুখোমুখি হতেই হবে।

এই রায় শোনার পরই সাউদগেট জানান, সবার স্বার্থ বিবেচনা করে ওকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অবশ্য শুনানি যখন চলছিল, একই দিন তাকে রেখেই শুরুতে দল ঘোষণা করেছিলেন ইংলিশ কোচ। কিন্তু রায় শোনার পর মতামত পাল্টান তিনি।

ম্যাগুয়্যার অবশ্য জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে সাত খুন: জিয়াউল আহসানের সম্পৃক্ততাসহ রোমহর্ষক তথ্য দিলেন অ‍্যাটর্নি জেনারেল
নারায়ণগঞ্জে সাত খুন: জিয়াউল আহসানের সম্পৃক্ততাসহ রোমহর্ষক তথ্য দিলেন অ‍্যাটর্নি জেনারেল
টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, নজরদারিতে ড্রোন-নাইটভিশন
ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, নজরদারিতে ড্রোন-নাইটভিশন
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?