এইচপির দায়িত্ব পেয়ে বিসিবিকে ধন্যবাদ দিলেন র‌্যাডফোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৬:৫৪আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৬:৫৯

টবি র‌্যাডফোর্ড ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটিং ও সহকারী কোচ টবি র‌্যাডফোর্ডকে হাই পারফরম্যান্স স্কোয়াডের (এইচপি) প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি আগামী এক বছর ক্রিকেটারদের বড় মঞ্চের জন্য তৈরি করবেন। এমন গুরু দায়িত্ব পেয়ে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন এই ইংলিশ কোচ।

২০২১ সাল পর্যন্ত এইচপি দলের দায়িত্ব পাওয়া টবি র‌্যাডফোর্ড নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘বাংলাদেশের অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে। আন্তর্জাতিক স্তরে ধারাবাহিক সাফল্যের পথে তাদের বিকাশে সহায়তা করা এবং তাদের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বিশেষ সুযোগ। আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার দায়িত্ব শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তার অধীনে শ্রীলঙ্কায় ক্যাম্প করবে এইচপি দল। সেখানে জাতীয় দলের সঙ্গে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পাশাপাশি শ্রীলঙ্কার এইচপি দলের সঙ্গেও সিরিজ খেলবে তারা।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোচিং লেভেল-৪ সম্পন্ন করা এই কোচ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মিডলসেক্স ও সাসেক্সের হয়ে। দুই মেয়াদে (২০১২-১৩ ও ২০১৬-২০১৯) ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিং ও সহকারী কোচও ছিলেন তিনি। এছাড়া গ্ল্যামরগান ও মিডলসেক্সের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইসিবি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডেরও পরামর্শক ছিলেন। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি