সেপ্টেম্বরের শুরুতেও দর্শকহীন থাকছে বুন্দেসলিগা

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২০, ১৮:২৫আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৮:৩৯

সেপ্টেম্বরের শুরুতেও দর্শকহীন থাকছে বুন্দেসলিগা বুন্দেসলিগার নতুন মৌসুম (২০২০-২০২১) শুরু হওয়ার কথা ১১ সেপ্টেম্বর থেকে। বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল, নতুন মৌসুমে হয়তো অল্প করে হলেও দর্শক থাকবে মাঠে। কিন্তু করোনা পরিস্থিতি এখনও সন্তোষজনক না হওয়ায়, সেই পথে হাঁটবে না জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির সরকারের সঙ্গে আলোচনা শেষে অন্তত পক্ষে অক্টোবরের শেষ পর্যন্ত দর্শক ছাড়াই খেলা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত তাদের।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সম্প্রতি একটি কনফারেন্সে মিলিত হয়েছিলেন রাজ্য সরকারের প্রধানমন্ত্রীরা। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন, স্টেডিয়ামে দর্শক প্রবেশের প্রস্তাবনার বিষয়ে যেন স্থানীয় সরকাররা কাজ করে। যাতে করে অক্টোবরে সীমিত পরিসরে হলেও দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায়। তবে বড় ধরনের ইভেন্টগুলোর ক্ষেত্রে দর্শক প্রবেশ পুরোপুরি বন্ধ থাকবে এই বছর পর্যন্ত।

তবে বুন্দেসলিগায় দর্শক প্রবেশের বিষয়টি অনুমতি না পেলেও উয়েফা সুপার কাপে ঠিকই দর্শকের সামনে খেলার সুযোগ পাচ্ছে বায়ার্ন মিউনিখ। সেভিয়ার বিপক্ষে ম্যাচটি বুডাপেস্টে অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬৭ হাজার ধারণক্ষমতা সম্পন্ন পুসকাস স্টেডিয়ামে। মূলত দর্শক প্রবেশের বিষয়টি পরীক্ষামূলকভাবে দেখতেই এমন আয়োজনের কথা জানিয়েছে উয়েফা। তবে ম্যাচটায় দর্শক থাকবে মূল ধারণ ক্ষমতার ৩০ শতাংশ। দুটি দলের ক্ষেত্রে উয়েফা টিকিট দেবে ৩ হাজার করে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের