জ্বরে ভুগছেন সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৩

সাইফউদ্দিন ক্রিকেটাররা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন। আগের দিন জানা যায় যে মুমিনুল হক ভুগছেন পেটের পীড়ায়। আজ জানা গেল মোহাম্মদ সাইফউদ্দিনের অসুস্থতার কথা। কিছুদিন ধরে প্রচন্ড জ্বরের পাশাপাশি গলা ব্যথায় ভুগছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সুস্থ না হওয়ায় করোনা টেস্ট করান জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডার। করোনা পরীক্ষার ফল নেগেটিভ। বিসিবির মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে এটি হলো সাধারণ জ্বর, তাই চিন্তার কিছু নেই।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন সাইফউদ্দিন নিজেই। তিনি লেখেন, ‘বিগত দুই-তিন দিন ধরে প্রচন্ড জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে খুব ভয়ে ছিলাম। গতকাল করোনা টেস্ট করানোর পর আজকে রেজাল্ট নেগেটিভ আসে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি।’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাইফউদ্দিনের ব্যাপারে বলেছেন, ‘গত দুইদিন ধরে জ্বর ছিল। কিন্তু এই মুহুর্তে ভালো আছে। করোনা পরীক্ষা হয়েছে, রিপোর্ট নেগেটিভ। কিছুটা দুর্বল হওয়ায় অনুশীলন করতে পারবে না। অনুশীলনে ফিরতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে।’

গত মার্চে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই ফেনীতে নিজেদের বাড়িতে চলে যান সাইফউদ্দিন। সেখানে ফিটনেস নিয়ে কাজ করছিলেন তিনি। এরপর ঢাকায় ফিরে কয়েকদিন অনুশীলন করে ফেনীতে ফিরে যান আবার। এই দফা ফেনীতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম