অবসরের ঘোষণা ইয়ান বেলের

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০১

ইয়ান বেল। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল। এই মৌসুম শেষ হলেই অবসরে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১৫ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ বিপর্যয়ের পর আর ওয়ানডেতে খেলা হয়নি তার। এতদিন কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে নিয়মিত খেললেও ২০১৯ মৌসুমে সাইডলাইনে চলে যান চোটের কারণে। এমনকি এই বছরেও ফর্ম পেতে যুদ্ধ করতে হয়েছে, যেখানে তার সর্বোচ্চ স্কোরই ২৮! তাই নিজের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তিনি। বয়সের কারণে শরীরটাই যে এখন বড় বাধা সেই কথাই তুলে আনেন তিনি বিবৃতিতে, ‘খেলাটার জন্য আমার ক্ষুধা ও আগ্রহ ভীষণ মাত্রায় থাকলেও এই চাহিদার সঙ্গে আমার শরীরটা পাল্লা দিয়ে পেরে উঠছে না।’

অবশ্য তার অবসরের ঘোষণাটা অপ্রত্যাশিতই ঠেকছে সবার কাছে। কারণ মাত্র দুই মাস আগেই কাউন্টি ক্লাবটির হয়ে চুক্তি বাড়িয়েছেন ২০২১ সাল পর্যন্ত। কিন্তু বেল বিবৃতিতে এটা স্পষ্ট করে বলেছেন, যেই ক্লাবকে তিনি ভালোবাসেন, সেই ক্লাবকে মানসম্মত খেলা উপহার না দিয়ে তাদের অসম্মান করতে চান না। কারণ এই ক্লাবেই কাটিয়েছেন ২২টি বছর।

ইংল্যান্ডের হয়ে বেলের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০০৪ সালে টেস্ট দিয়ে, তাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১১৮ টেস্টে তার রান ৭ হাজার ৭২৭। যেখানে ৪৬ ফিফটির সঙ্গে রয়েছে ২২টি সেঞ্চুরি। ৫ বারের অ্যাশেজ জয়ী এই তারকার চেয়ে টেস্টে ইংল্যান্ডের বেশি সেঞ্চুরি আছে অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেনের। এছাড়া বেল ওয়ানডে খেলেছেন ১৬১টি ও টি-টোয়েন্টি ৮টি।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম