সান্ত্বনার জয়ে শীর্ষ আসনটাও ধরে রাখলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:০৯



আর্চারের বলে পুল করছেন ফিঞ্চ। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হেরে যাওয়ায় শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল নিয়ম রক্ষার। তবে র‌্যাঙ্কিং বিবেচনায় নিলে অজিদের কাছে এই ম্যাচটির গুরুত্ব ছিল সিরিজ জয়ের চেয়েও বেশি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি জিতলেই হোয়াইটওয়াশ এড়ানোর সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও নিজেদের দখলে চলে যাবে অস্ট্রেলিয়ার। নাহলে স্থানটা হারাতে হবে দুই ম্যাচ জিতে যাওয়া ইংল্যান্ডের কাছে।

অবশ্য দুই টি-টোয়েন্টি জয়ের কারণে অস্ট্রেলিয়াকে সরিয়ে ক্ষণিকের জন্য হলেও শীর্ষ আসনটা দখলে নিয়েছিল ইংলিশরা। কিন্তু শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখলো অস্ট্রেলিয়াই।  

তবে ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নামা অস্ট্রেলিয়ার এই ম্যাচেও হারের শঙ্কা জেগে উঠেছিল। ৭০ রানে দুই উইকেট হারানো অস্ট্রেলিয়া আদিল রশিদের অসাধারণ একটি স্পেলে আরও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল। একে একে ফিরেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৩৯), গ্লেন ম্যাক্সওয়েল (৬) ও স্টিভেন স্মিথ (৩)।

তখন স্কোর ছিল ১৩ ওভারে ৫ উইকেটে ১০০ রান। উদ্বোধনী ম্যাচেও সাধারণ লক্ষ্য পেয়ে জিততে না পারায় অজি শিবিরে শঙ্কার কালো মেঘ তাই জমা হয়েছিল। তবে মিচেল মার্শ ঠাণ্ডা মাথায় এগিয়ে নিয়েছেন অজিদের ইনিংস। তার ৩৬ বলে ৩৯ রানের ইনিংসই জেতাতে ভূমিকা রাখে। এছাড়া অ্যাস্টন অ্যাগার ১৩ বলে ১৬ রানে ক্রিজে ছিলেন। অস্ট্রেলিয়া জয় তুলে নেয় ১৯.৩ ওভারে।

এই ম্যাচে ইয়ন মর্গান চোটের কারণে খেলতে পারেননি। তার বদলে নেতৃত্ব দিয়েছেন মঈন আলী। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের স্কোর সমৃদ্ধ হয়েছে মূলত জনি বেয়ারস্টোর দুর্দান্ত ইনিংসের কারণে। তার ৪৪ বলে ৫৫ রানের সুবাদেই ৬ উইকেটে ১৪৫ রান করতে পারে ইংল্যান্ড। দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়াকে জেতাতে অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন মিচেল মার্শ, আর সিরিজ সেরা জস বাটলার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম