করোনা পরীক্ষায় নমুনা দিলেন মিঠুন-গিবসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৩

মোহাম্মদ মিঠুন ও ওটিস গিবসন প্রথম ধাপের নমুনা পরীক্ষা চলছে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। এই ধাপের তৃতীয় দিনে এসে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। এদের পরীক্ষার ফল পাওয়া যাবে বৃহস্পতিবার।

বুধবার সকালে ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় এসেছেন রুবেল-মোস্তাফিজদের বোলিং কোচ গিবসন। করেনা পরীক্ষায় নেগেটিভ হয়েই বিমানে উঠেছিলেন তিনি। বাংলাদেশে ফিরেই তাকে আবার এই পরীক্ষার সামনে পড়তে হলো।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এই দুজনের করোনা পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘তৃতীয় দিনে এসে দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরা হলেন মোহাম্মদ মিঠুন ও বোলিং কোচ ওটিস গিবসন।’

প্রথম ধাপের প্রথমদিন অর্থাৎ সোমবার জাতীয় দলের ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়। সেখান থেকে জাতীয় দলের ওপেনার সাইফ হাসান ও ইংলিশ ফিজিও নিক লি করোনা পজিটিভ শনাক্ত হন। দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার জাতীয় দলের ৮ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করায় বিসিবি। এদের কারো শরীরেই করোনা ভাইরাস ধরা পড়েনি। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। করোনার কারণে দেশে লম্বা সময় অনুশীলন করা যাচ্ছে না। তাই সিরিজের প্রায় প্রস্তুতিই নিতে হবে শ্রীলঙ্কায়। সেখানে ডাম্বুলায় বাংলাদেশ একমাস প্রস্তুতি নেবে।

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম