সুইডেনের হেড কোচ জন্টি রোডস

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৪

জন্টি রোডস। নিজেদের ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সুইডেন ক্রিকেট ফেডারেশন। যে পরিকল্পনা বাস্তবায়নে কিংবদন্তি কাউকেই প্রয়োজন। সেই গুরু দায়িত্বটি দেওয়া হয়েছে ফিল্ডিং কিংবদন্তি জন্টি রোডসকে। তাকে সুইডেন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সুইডিশ ক্রিকেট ফেডারেশন জানিয়েছে, জুনিয়র ক্রিকেট ও হাইপারফরম্যান্স বিভাগে বিশাল বিনিয়োগের অংশ হিসেবেই এই পদক্ষেপ তারা নিয়েছে। অবশ্য সুইডেনের এমন পরিকল্পনা নেওয়ার কারণও আছে। দেশটিতে দ্বিতীয় দ্রুত বর্ধনশীল খেলা হিসেবে স্থান করে নিয়েছে ক্রিকেট। গত দুই বছরে অংশগ্রহণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩০০ শতাংশ। আর এই কারণেই রোডসের মতো একজনকে তারা নিয়োগ দিয়েছেন।

নতুন দায়িত্ব পেয়ে রোডসের প্রতিক্রিয়া, ‘পরিবারের সঙ্গে সুইডেনে স্থানান্তরিত হওয়ার সঙ্গে সেখানকার ক্রিকেট কমিউনিটিতে কাজ করতে পারবো ভেবে আমি ভীষণ উচ্ছ্বসিত। সুযোগটাও এসেছে একেবারে সঠিক সময়ে। তাই নতুন পরিবেশে আমার শক্তি কাজে লাগাতে সক্ষম হবো বলে খুব কৃতজ্ঞ। কাজ শুরু করতে আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’

রোডস এই মুহূর্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আছেন। স্টকহোমে নতুন দায়িত্বে যোগ দেবেন নভেম্বরে।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম