দক্ষিণ আফ্রিকায় নতুন দায়িত্বে ম্যাকেঞ্জি

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪

নিল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণে গত মাসে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের চাকরি ছেড়েছেন নিল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকায় থেকে যেতে চাইলেও তাকে বেশি দিন খালি হাতে বসে থাকতে হলো না। সাবেক প্রোটিয়া এই ব্যাটসম্যানকেই হাইপারফরম্যান্স বিভাগের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।

এই দায়িত্বের ফলে ম্যাকেঞ্জি ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল, মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল ও একাডেমির অধীনে দায়িত্ব পালন করবেন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথের চাওয়াতেই ম্যাকেঞ্জি নতুন এই দায়িত্ব পেয়েছেন।

এর ফলে ম্যাকেঞ্জি দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বিতীয় দফায় যুক্ত হলেন। ২০১৬ সালে এক বছর রাসেল ডমিঙ্গোর অধীনেও তিনি কাজ করেছেন।

ম্যাকেঞ্জি হাইপারফরম্যান্স বিভাগে দায়িত্ব পেলেও তাকে জাতীয় দলের হয়েও দিক নির্দেশনা দিতে হতে পারে। কারণ এই মুহূর্তে ডি ককদের স্থায়ী কোনও ব্যাটিং কোচ নেই। ২০১৯-২০ মৌসুমে জ্যাক ক্যালিস এই দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু পরে আর তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়নি। তাই জাতীয় দলের পাশাপাশি পাইপ লাইনে থাকা ব্যাটসম্যানদের উন্নতিতে তিনি কাজ করবেন।

যেহেতু বাংলাদেশের হয়ে উপমহাদেশে ম্যাকেঞ্জির কাজের অনেক অভিজ্ঞতা হয়েছে। তাই তিনি মনে করেন এই অভিজ্ঞতা ব্যাটসম্যানদের আরও কাজে দেবে, ‘বাংলাদেশের হয়ে দু্’ বছর দায়িত্ব পালন করেছি। ওদের নিয়ে বিশ্বকাপেও পৌঁছেছি। ফলে এখানে কোচ হিসেবে আমি আরও অভিজ্ঞ নিয়েই ফিরেছি। আমি এখন কাজ করতে মুখিয়ে আছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম