লঙ্কা প্রিমিয়ার লিগ নিলামে সাকিব

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৩

সাকিব আল হাসান। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর থেকে। যার নিলাম হবে ১ অক্টোবর। নিলামের জন্যই বিদেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৫০ জনের এই তালিকায় রয়েছেন নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান। 

সাকিব ছাড়াও উদ্বোধনী আসরে হাইপ্রোফাইল বিদেশি তারকার মধ্যে রয়েছেন- ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মুনরো, মুনাফ প্যাটেল ও ভারনন ফিল্যান্ডার। 

লঙ্কান বোর্ড জানিয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬জন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে। আর এই তালিকা থেকে ৫টি দলে জায়গা পাবেন সর্বোচ্চ ৩০জন আন্তর্জাতিক ক্রিকেটার। তবে স্থানীয় ক্রিকেটারের বেলায় সংখ্যাটা আরও বেশি। ৫টি দল মিলে মোট ৬৫ জন স্থানীয় ক্রিকেটার সুযোগ পাবেন।

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শুরুতে হওয়ার কথা ছিল আগস্টে। কিন্তু করোনার কারণে সেটি পিছিয়ে দেওয়া হয় নভেম্বর পর্যন্ত। এখন সেটি শুরু হবে ১৪ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকবে ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটা।

প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। সেই নিষেধাজ্ঞা থেকে আগামী ২৯ অক্টোবর মুক্তি মিলবে তার। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার চারদিন আগে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম