অবশেষে করোনা ‍মুক্ত মুশফিকদের ট্রেনার, অপেক্ষায় সাইফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৮

বিসিবির ট্রেনার নিক লি। প্রথম দফার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন জাতীয় দলের ট্রেনার নিক লি। এর আগেও পজিটিভ হওয়ায় সব মিলিয়ে তার করোনা ধরা পড়ে দুবার। অবশেষে করোনা থেকে মুক্তি মিলেছে জাতীয় দলের এই ট্রেনারের। অন্যদিকে প্রথম দফায় পজিটিভ হওয়া জাতীয় দলের ওপেনার সাইফ হাসান এখনও পরীক্ষার অপেক্ষায় আছেন। রবিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি প্রথমে গত ৮ সেপ্টেম্বর নিক লি ও তরুণ ওপেনার সাইফ হাসানের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল। ৮ সেপ্টেম্বর সাইফের প্রথমবার করোনা ধরা পড়লেও লির বেলায় সেটি ছিল দ্বিতীয়বার। গত ১৪ আগস্ট দুবাইয়ে প্রথমবার তার করোনা ধরা পড়ে। যে কারণে সংযুক্ত আরব আমিরাতে ১০ দিন আইসোলেশেনে কাটাতে হয় দক্ষিণ আফ্রিকান এই ট্রেনারকে। তার পর ২৩ আগস্টের পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েই ঢাকায় পা রাখেন তিনি। তবে ঢাকায় পা রেখে পুরো ১৪ দিন তাকে কাটাতে হয় হোম কোয়ারেন্টিনে। তার পরও করোনা মুক্ত থাকতে পারেননি।  

অবশেষে নতুন করে পরীক্ষার পর করোনা মুক্ত হতে পেরেছেন নিক লি। তার রিপোর্ট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘শুক্রবার নিক লির কোভিড-১৯ টেস্ট করিয়েছি আমরা। ওর ফল নেগেটিভ এসেছে।’

অন্যদিকে সাইফের ব্যাপারে একটু জটিলতা রয়ে গেছে। পরিবারের একাধিক সদস্যের করোনার উপসর্গ- ঠাণ্ডা ও জ্বর থাকায় শুরুতে মিরপুরের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি জাতীয় দলের এই ওপেনার। বাড়ির পাশে ধানমন্ডির ৪ নম্বর মাঠে হালকা অনুশীলন করেছিলেন। পরবর্তীতে সবার শেষে যোগ দিয়েছিলেন ব্যক্তিগত অনুশীলনে। তবুও শেষ রক্ষা হয়নি। টেস্ট দলের এই ওপেনারের ব্যাপারে দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ‘সাইফ হাসানের পরীক্ষা এখনো করানো হয়নি। ওর শারীরিক পরিস্থিতি আরও একটু ভালো হলে করোনা পরীক্ষা করানো হবে।'

শ্রীলঙ্কা সফরের জন্য চলতি সপ্তাহেই ২০-২২ সদস্যের দল ঘোষণা করা হবে। আগামী ১৮ সেপ্টেম্বর পরবর্তীতে করোনা পরীক্ষা করবে বিসিবি। এভাবে আরও দুইবার ক্রিকেটারদের করোনা পরীক্ষার পর তারা নেগেটিভ হলেই ২০ সেপ্টেম্বর উঠতে পারবেন হোটেলে। হোটেলে থেকে কয়েকদিন দলীয় অনুশীলনে অংশ নিয়ে তারা ২৭ সেপ্টেম্বর উড়াল দেবেন শ্রীলঙ্কায়। জাতীয় দলের সঙ্গী হবে হাই পারফরম্যান্স (এইচপি) দলও।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম