ছন্দে ফিরতে মরিয়া মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬

মেহেদী হাসান মিরাজ, মিরপুরে অনুশীলনে   -ছবি: বিসিবি ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। অভিষেকেই ইংলিশ ব্যাটসম্যানদের দারুণ পরীক্ষা নিয়ে বড় মঞ্চে নিজের প্রতিভার জানান দেন। কিন্তু বাংলাদেশের সর্বশেষ চারটি টেস্টে মিরাজকে মিরাজসুলভ পাওয়া যায়নি, কেমন যেন নিষ্প্রভ ছিলেন। মিরাজের জন্যও এটা ছিল হতাশার। হতাশার ওই দিনগুলো পেছনে ফেলে ছন্দে ফিরতে মরিয়া ২৫ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার। রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন তিনি।

২২ টেস্টে ৯০ উইকেট নিয়েছেন মিরাজ। যার ২১টি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টেই। কিন্তু শেষ চার টেস্টে মিরাজ মাত্র ৬ উইকেট নিয়েছেন। এমন পারফরম্যান্সে মিরাজ নিজেই চিন্তিত ছিলেন। নিজের উপলব্ধি থেকেই কাজও করছিলেন। কিন্তু লকডাউনে তার পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে। যদিও আশা, খুব দ্রুতই নিজের চেনা ছন্দে ফিরতে পারবেন।

 রবিবার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমি চেষ্টা করছি যতটা সম্ভব বোলিংটা আগে যেখানে ছিল সেখানে আনার। আমার কোচের সাথেও কথা বলেছি, তিনিও আমাকে পরামর্শ দিয়েছেন কিভাবে কী করলে ভালো করা সম্ভব। আমার অভিষেক থেকে টানা তিনবছর ভালোই গেছে। কিন্তু শেষ দুই-তিনটা সিরিজ যেরকম চেয়েছি, সেরকম হয়নি। সামনে খেলা শুরু হয়ে যাচ্ছে, অনুশীলন শুরু হয়েছে, যতটা সম্ভব নিজেকে গুছিয়ে নিয়ে ভালো করার চেষ্টা করবো। এবং আগে যেরকম বোলিংটা করতাম সেই ছন্দে ফিরে আসতে চাই।’

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ব্যক্তিগতভাবে হোম অব ক্রিকেটে অনুশীলন করছেন ক্রিকেটাররা। কিছুদিন ধরে সেন্টার উইকেট বোলিং করছেন মিরাজ। তারই ধারাবাহিকতায় রবিবারও বেশ কয়েক ওভার বোলিং করেছেন। বর্তমান প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট মিরাজের কথা, ‘অনেকদিন পর বোলিং শুরু করেছি মিরপুরে,  ৫-৬ মাস পর এখানে বোলিং শুরু করেছি। তিন-চারদিন হলো এখানে বোলিং করছি, ভালো লাগছে। আজকে বোলিং করে একটু বেশিই ভালো অনুভব করছি। ব্যাটসম্যান যারা আছে তারাও অনেকদিন পর মাঠে নেমেছে, তারাও অনেক ভালো খেলছে। আসলে সবাই দ্রুত নিজের জায়গাটায় ফিরে আসতে চেষ্টা করছে। আশা করি সব ব্যাটসম্যান- বোলার খুব তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে আসবে।’

২২ টেস্টের মধ্যে ১১ টেস্ট দেশের বাইরে খেলেছেন মিরাজ। দেশে খেলা বাকি ১১ টেস্টে ৬১ উইকেট পেলেও দেশের বাইরে তার উইকেটসংখ্যা ২৯টি। মিরাজের জন্য তাই দেশের বাইরের চ্যালেঞ্জটাই বেশি। আগামী অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু শ্রীলঙ্কা সিরিজ নিয়ে তাই বাড়তি ভাবনা মিরাজের, ‘বিদেশের মাটিতে আমাদের স্পিনারদের জন্য চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে আমার জন্য বেশি। ওখানে কীভাবে কী করলে ভালো হয় সেসব নিয়ে কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে আলাপ করেছি। সেভাবেই কাজ করছি। আশা করি সামনের দিনগুলোতে তার সঙ্গে কাজ করতে পারবো।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম