বিকেএসপিতে জুনিয়র মোস্তাফিজের দারুণ বোলিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

জুনিয়র মোস্তাফিজ: ৩০ রানে ৪ উইকেট বুধবার অনূর্ধ্ব-১৯ যুবদলের ট্রায়াল ম্যাচে মোস্তাফিজুর রহমান রাব্বি বল হাতে এবং খালেদ হাসান ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। খালেদ ব্যাট হাতে খেলেছেন ৬১ রানের ইনিংস, পেস বোলিংয়ে জুনিয়র মোস্তাফিজ ৩০ রানে নিয়েছেন চার উইকেট।

আকবর আলীরা এ বছর প্রথমবারের মতো বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের শিরোপা জিতিয়ে এনেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। আগামী যুব বিশ্বকাপ বাংলাদেশের জন্য শিরোপা ধরে রাখার মিশন। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল গড়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই আয়োজন করা হচ্ছে এ সব ট্রায়াল ম্যাচ।

বিকেএসপিতে তিন দলের সিরিজের তৃতীয় ম্যাচ আজ গড়পরতা পারফরম্যান্সই দেখেছে ক্রিকেটারদের। তার মধ্যেও উল্লেখযোগ্য জুনিয়র মোস্তাফিজের উইকেট পাওয়া এবং খালেদের ফিফটি। পেসার মোস্তাফিজ ৩০ রানে চার উইকেট নিয়ে দলের সেরা বোলার। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জুনিয়র মোস্তাফিজ বলেছেন, ‘অনেকদিন পর ম্যাচ খেললাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, চারটা উইকেট পেয়েছি। আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে।’

১০৭ বলে ৬১ রানের ইনিংস খেলা খালেদ ধারাবাহিকতা ধরে রাখতে চান, ‘আমরা অনেকদিন পর ম্যাচ খেললাম। ম্যাচে আজকে ফিফটি করতে পেরে ভালো লাগছে। আত্মবিশ্বাসও বেড়েছে। সামনে এর ধারাবাহিকতা রক্ষা করবো ইনশাল্লাহ।’

করোনার কারণে এবার অনূর্ধ্ব-১৯ দল গঠন প্রক্রিয়া শুরু করতেই বিলম্ব হয়েছে পাঁচ মাস। তারওপর দল গঠনের আবাসিক ক্যাম্প করতে যেতে হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। এই ক্যাম্পের ৪৫ জন ক্রিকেটারকে তিন ভাগে ভাগ করে বেশ কিছু ম্যাচ খেলা হবে। খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে এখান থেকেই নির্বাচকেরা বাছাই করবেন প্রাথমিক দল।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম