দুর্নীতির অভিযোগে আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৬

দুর্নীতির অভিযোগে আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ আবারও দুর্নীতির অভিযোগ উঠলো সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটে। ম্যাচ পাতানোর দায়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ৩৮ বছর বয়সী পেসার আমির হায়াত ও ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান আশফাক আহমেদের বিরুদ্ধে। দুর্নীতিবিরোধী আইনের ৫টি ধারা ভঙ্গের অভিযোগে তাদের সাময়িকভাবে নিষিদ্ধও করেছে আইসিসি।

তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগটি হলো, দুজনেই ম্যাচ পাতাতে ঘুষ নিয়েছেন। একই সঙ্গে এই সংক্রান্ত তথ্য পুরোপুরিই গোপন রেখেছেন আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুর কাছে। এদের মধ্যে আশফাককে গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সময়ই নিষিদ্ধ করেছিল আরব আমিরাত ক্রিকেট বোর্ড। তবে এতদিন আনুষ্ঠানিক কোনও অভিযোগ আনা হয়নি।

অবশেষে আইসিসি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ৫টি ধারায়। তবে অভিযুক্ত ক্রিকেটাররা ১৪ দিন সময় পাবে অভিযোগের প্রেক্ষিতে জবার দেওয়ার জন্য।

প্রসঙ্গত, ১২ মাস ধরেই ক্রিকেটারদের বিভিন্ন দুর্নীতির ঘটনায় জর্জরিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট। গত অক্টোবরে একই কারণে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ নাভিদ, শাইমান আনোয়ার ও কাদির আহমেদ। 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান