ভাইরাল হওয়া সিনানের স্বপ্ন পূরণ করলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৪

সিনানের হাতে জার্সি তুলে দিচ্ছেন মুশফিক। ছবি-ফেসবুক কয়েকদিন আগেরই ঘটনা। মা-ছেলের ক্রিকেট খেলার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে হু হু করে। যে মাকে নিয়ে এত আলোচনা সেই মায়ের নাম ঝর্ণা আক্তার চিনি। গত শুক্রবার মাকে নিয়েই পল্টন ময়দানে ক্রিকেট আনন্দে মেতে উঠেছিলেন ১১ বছর বয়সী শিশু শেখ ইয়ামিন আহমেদ সিনান। আলোচনার জন্ম দেওয়া সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও বিস্ময় উপহার পেলেন ইয়ামিন। প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিমের কাছ থেকে জার্সি পেয়েছেন তিনি। 

শুক্রবার ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, পাঞ্জাবি-পায়জামা পরিহিত ইয়ামিন বল নিয়ে এগিয়ে যাচ্ছে। অপর প্রান্তে ব্যাট করছেন তার মা। এই খেলার ছবি আরও বেশি করে সবার নজর কেড়েছে কারণ ইয়ামিনের মা ঝর্ণা আক্তার বোরখা পরেই ছেলের সঙ্গে খেলছিলেন। তাদের খেলার এই দৃশ্যই চোখে পড়ে পত্রিকার কয়েকজন ফটোগ্রাফারের। ক্যামেরায় এমন দৃশ্য ধরার পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মাদরাসা ছাত্র শেখ ইয়ামিন সিনান খুব ক্রিকেট ভক্ত হওয়ায় সে প্রশিক্ষণ নিতে আসে কবি নজরুল ক্রিকেট একাডেমিতে। শুক্রবারও সিনানকে ক্রিকেট প্রশিক্ষণের ক্লাসে নিয়ে এসেছিলেন মা ঝর্ণা আক্তার। শুরুর দিকে বন্ধুরা, প্রশিক্ষক আসেননি বলেই ফাঁকা সময়টা এভাবেই কাটানোর মনস্থির করেন মা-ছেলে। তাই ক্রিকেটপাগল শিশু সিনান মাকে নিয়েই শুরু করে দেয় নেট প্র্যাকটিস।

ছোট্ট সেই সিনানেরই আজ স্বপ্ন পূরণ করলেন জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক বুধবার সকালেই সিনানের সঙ্গে দেখা করেছেন। এ সময়ে সিনানের মা ও বোন উপস্থিত ছিলেন। মুশফিকের কাছ থেকে এমন উপহার পেয়ে খুব উচ্ছ্বসিত সিনানের মা ঝর্ণা আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুশফিকুর রহিম ভাই নিজের আগ্রহে আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। এটা অন্য রকম অনুভূতি। তিনি এতো বড় একজন খেলোয়াড়। আমার ছেলে তাকে খুব পছন্দ করে ও অনুসরণ করে। তিনি এক জোড়া গ্লাভস, অটোগ্রাফসহ ব্যাট দিয়েছেন। উনার একটি জার্সিও দিয়েছেন। খুব ভালো লাগছে, আমার ছেলে খুব খুশি। কখনো কল্পনা করিনি আমার ছেলে মুশফিক ভাইকে এতো কাছ থেকে দেখবে।’

আরামবাগের এক মাদরাসাতে চতুর্থ শ্রেণিতে পড়ে সিনান। আর এই ছেলেকেই বড় ক্রিকেটার বাননোর স্বপ্ন দেখেন মা ঝার্ণা আক্তার, ‘ছেলেকে নিয়ে দুটো স্বপ্ন দেখি। প্রথম স্বপ্ন, আমার ছেলে কোরআনে হাফেজ হবে। দ্বিতীয়, আমার ছেলে আন্তর্জাতিক খেলোয়াড় হবে, একদিন বাংলাদেশ দলের হয়ে খেলবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম