মেসির সঙ্গে শান্তি বজায় রেখেই চলবেন বার্তোমেউ

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:০২

বার্তোমেউ ও মেসি। মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণায় যে ব্যক্তিটি সবচেয়ে বেশি সমালোচিত, তিনি ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তবে পরিস্থিতি শান্ত হওয়ায় এখন বুঝে শুনেই পা ফেলতে চাইছেন বার্সা সভাপতি। তাই এখন আর কোনও ধরনের ঝামেলায় জড়াতে চান না। প্রাণভোমরা মেসির সঙ্গে শান্তি বজায় রেখেই চলার পণ করেছেন বার্তোমেউ।

কাতালান টেলিভিশন চ্যানেল টিভি থ্রি কে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেছেন, ‘ক্লাব সভাপতি হিসেবে আমি মেসির সঙ্গে কোনও দ্বন্দ্বে জড়াবো না। মেসি আমাদের অধিনায়ক, নেতা। যা হওয়ার হয়ে গেছে। তবে বিশ্বের সেরা খেলোয়াড়কে আমি এভাবে যেতে দিতে পারি না। এই ক্লাবের তাকে খুবই প্রয়োজন। আর সবকিছু ঘরোয়াভাবেই আলোচনার প্রয়োজন আছে। একই সঙ্গে নিজের দল, খেলোয়াড়দেরও সমর্থনের প্রয়োজন।’

মেসি এই মৌসুম থেকে গেলেও বার্তোমেউ এখনও মনে করেন মেসি বার্সেলোনাতেই অবসর নেবেন, ‘আমাদের নিজেদেরই অভিনন্দন জানানো প্রয়োজন এই জন্য যে, মেসি এখনও আমাদের সঙ্গে আছে। সে কোমানের কাজে খুবই মুগ্ধ। সবচেয়ে বেশি ‍গুরুত্বপূর্ণ হলো, মেসি বার্সার জন্যই খেলে। তাই আমরা চাইবো ও যেন বার্সাতেই অবসর নেয়।’

মেসি ইস্যুতে পরিস্থিতি শান্ত হয়ে গেলেও অন্য ইস্যুতে বিপদের মধ্যেই আছেন বার্তোমেউ। বার্সাকে ধ্বংস করে দেওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য পর্যাপ্ত সইসমেত আবেদন জমা পড়েছে। এখন অনাস্থা ভোট হলে দুই-তৃতীয়াংশ ভোট বার্তোমেউয়ের বিরুদ্ধে পড়লেই বোর্ডসহ তাকে সরে যেতে হবে। এর আগে অনেকেই তাকে পদত্যাগের আহ্বান জানালেও বার্তোমেউ পরিষ্কারভাবেই জানিয়ে দিলেন, ‘এই মুহূর্তে কেউ পদত্যাগের কথা ভাবছে না। আর ক্লাবও থেমে থাকবে না। এত সই জমা পড়ায় বোর্ডও খুব বিস্মিত। তবে আমরা গণতন্ত্র ও ক্লাবের নিয়ম কানুনকেও শ্রদ্ধা করি।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম