পাকিস্তান সফরের সবুজ সঙ্কেত পেয়েছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

পাকিস্তান সফরের সবুজ সঙ্কেত পেয়েছে জিম্বাবুয়ে অবশেষে সরকারের কাছ থেকে পাকিস্তান সফরের সবুজ সঙ্কেত পেয়েছে জিম্বাবুয়ে। সীমিত ওভারের এই সিরিজটি অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বর।

পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। সঙ্গে খেলবে সম সংখ্যক টি-টোয়েন্টিও। সরকারের সবুজ সঙ্কেত পাওয়ায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তেভেঙ্গা মুকুহলানিও খুব উচ্ছ্বসিত। বলেছেন, ‘আমরা যুব, ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কিরস্টি কভেন্ট্রি, ক্রীড়া ও বিনোদন বিষয়ক কমিশন এবং জিম্বাবুয়ে সরকারকে কৃতজ্ঞতা জানাতে চাই। যারা এই সফরের অনুমোদন দিয়েছেন।’

মঙ্গলবার সফরকে কেন্দ্র করে ২৫ সদস্যের একটি দল অনুশীলন শুরু করে দিয়েছে। তবে এই সময়ে করোনা সংক্রান্ত সব বিধিই অনুসরণ করতে হয়েছে জিম্বাবুয়েকে। 

সফরের ওয়ানডেগুলো আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত। সূচি অনুযায়ী সেগুলো হওয়ার কথা ৩০ অক্টোবর, ১ ও ৩ নভেম্বর। তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা ৭, ৮ ও ১০ নভেম্বর।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান