আইপিএলে পুরানের ফিল্ডিং সর্বকালের সেরা? (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৫

পুরানের অবিশ্বাস্য ফিল্ডিং।

গতকালকে আইপিএলে সর্বোচ্চ রান তাড়ার ইতিহাসে জয়টা রাজস্থান রয়্যালসেরই। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে তাদের অসাধারণ এই জয় সবার মুখে মুখেই। তবে পাঞ্জাব তারকা নিকোলাস পুরানের অবিশ্বাস্য ফিল্ডিং তার চেয়েও বেশি মনে ধরেছে সবার। রবিবার শারজায় কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসের স্মৃতিই ফিরিয়ে এনেছিলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।

ঘটনাটা রাজস্থান ইনিংসের ৭.৩ ওভারের। তখন ব্যাট করছিলেন স্যামসন। পাঞ্জাব লেগ স্পিনার মুরুগান অশ্বিনের বলটা পুল করেছিলেন তিনি। দেখে মনে হচ্ছিল নিশ্চিত ছক্কা। কিন্তু বাউন্ডারি লাইনে শরীর ছুড়ে সেই বলটিই তালুবন্দি করে ফেলেছিলেন পুরান। তবে তিনি বুঝতে পেরেছিলেন, তার শরীর চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে। মুহূর্তেই বাতাসে ভাসমান থাকা অবস্থায় তিনি বল ছুড়ে মারেন মাঠের ভেতরে। ক্যাচ অবশ্য না হলেও ছয় বাঁচিয়ে দিয়েছেন দুরন্ত ক্ষিপ্রতায়। 

দুর্দান্ত এই ডিফেন্সিভ ফিল্ডিং দেখে পুরানকে বাহবা দিয়েছেন জন্টি রোডস। যার দুর্দান্ত সব ফিল্ডিং এক সময় মাঠে শৈল্পিক কীর্তির জন্ম দিতো। তিনি আবার এই পাঞ্জাবেরই ফিল্ডিং কোচ। পুরানের এমন দুর্ধর্ষ ফিল্ডিং দেখে বিস্মিত শচীন টেন্ডুলকারও। তিনি তো টুইটারে বলেই দিয়েছেন, তার দেখা সেরা সেভ এটাই, ‘আমার জীবনে দেখা সেরা সেভ এটিই। সত্যি অবিশ্বাস্য।’

টেন্ডুলকারের টুইট শেয়ার দিয়ে পুরানের এই অসাধারণ ফিল্ডিংকে এভাবেই ব্যাখ্যা করেছেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ জন্টি রোডস, ‘যখন ক্রিকেট ঈশ্বর শচীনই বলছে এমন কথা, তখন আর কোনও সংশয় থাকতে পারে না যে এটাই সর্বকালের সেরা।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের