হামজা-নবির বোলিং তোপে জিম্বাবুয়ের হার

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৫, ২৩:২১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:০৩

Afghanistan-vs-Zimbabwe আমির হামজা ও মোহাম্মদ নবির বোলিং তোপে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের কাছে ৪৯ রানে হেরেছে জিম্বাবুয়ে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরুতেই টস জিতে ব্যাট করতে নেমে ৩৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে আফগানিস্তান।কিন্তু মামুলি এই লক্ষ্যটিও ছুঁতে পারেনি জিম্বাবুয়ে। ৩০.৫ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় এলটন চিগুম্বুরার দল।
আফগানিস্তানের মতো জিম্বাবুয়েরও মাত্র তিন ব্যাটসম্যানের রান পৌঁছায় দুই অঙ্কের ঘরে। এর মধ্যে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক এলটন চিগুম্বুরা। পিটার মুর করেন দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান। এছাড়া গ্রায়েম ক্রেমার ১২ রানে অপরাজিত থাকেন।
৭.৫ ওভারে ১৭ রান খরচায় সর্বোচ্চ ৪টি উইকেট নেন আফগানিস্তানের আমির হামজা। এছাড়া মোহাম্মদ নবি ৫ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন নুর আলি জাদরান। এছাড়া মোহাম্মদ নবি (১৭) ও নাজিবুল্লাহ জাদরান (১৬) রান করেন। বাকি কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

৯.৫ ওভারে ২০ রান খরচায় সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার।

/এআর/এসএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি