কঠোর কোয়ারেন্টিন, রোনালদোদের বিপক্ষে খেলতেই পারেনি নাপোলি

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২০, ১২:৩৮আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১২:৫৪

কড়া করোনা বিধিতে মাঠে আসতে পারেনি নাপোলি। প্রতিপক্ষের করোনার সংক্রমণ আশীর্বাদই হয়ে এলো জুভেন্টাসের জন্য। ম্যাচের আগেই তথ্য মেলে, করোনার হানায় রবিবার জুভেন্টাসের বিপক্ষে নাও খেলতে পারে নাপোলি। শেষ পর্যন্ত তুরিনে সফর করেনি তারা। ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় নিয়ম অনুয়ায়ী ৩-০ গোলের জয়সহ তিন পয়েন্ট পেয়ে যাচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

সিরি আ’য় করোনা আক্রান্ত জেনোয়ার সঙ্গে ম্যাচ খেলায় সংক্রমণ ঝুঁকিতে ছিল নাপোলি। শুক্রবার নাপোলি জানায় যে, তাদের মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কি ও এরজিফ এলমাস করোনা পজিটিভ। জেনোয়াকে আতিথ্য দেওয়ার ৫দিন পর মিলেছে এই খবর।

যে কারণে স্থানীয় কর্তৃপক্ষ আর নাপোলিকে সফর করার অনুমতি দেয়নি। নাপোলি অবশ্য ম্যাচটি স্থগিত করার আবেদন জানিয়েছিল লিগ কর্তৃপক্ষকে। কিন্তু সিরি আ নিয়মের বাইরে যেতে চায়নি। নাপোলির অপেক্ষায় থেকে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

একই ধরনের অনুরোধ তারা জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া আগনেল্লির কাছেও করেছিল। কিন্তু জুভেন্টাস সভাপতি বলেছেন, ‘ওদের ক্লাব সভাপতি আমাকে ম্যাসেজ দিয়েছিল, যেন ম্যাচটি পেছানো হয়। আমি ওদের বলেছি, জুভেন্টাস সব সময়ই নিয়ম অনুসরণ করে খেলে।’

জানা গেছে, নাপোলির খেলোয়াড়রা এই মুহূর্তে কঠোর কোয়ারেন্টিন বিধির মাঝে আছে। ভাঙলেই তারা অপরাধমূলক শাস্তির মুখোমুখি হতে পারে।

অবশ্য ম্যাচের আগে জুভেন্টাসও জানিয়েছিল, করোনা সংক্রমণের খবর। যদিও সেখানে কোনও খেলোয়াড়ের নাম ছিল না। তাই যথা সময়ে ম্যাচে অংশ নেওয়ার কথা জানিয়েছিল জুভেন্টাস।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের