ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত শুরু

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২০, ১২:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১২:৪৮

ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত শুরু টেনিসের সর্বোচ্চ পর্যায়ে ম্যাচ পাতানোর ঘটনা খুবই বিরল। বিশেষ করে গ্র্যান্ড স্লাম ‍টুর্নামেন্টে। কিন্তু সেই বিতর্কের মাঝে পড়ে গেছে ফ্রেঞ্চ ওপেন। ম্যাচ পাতানোর অভিযোগ উঠায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে, প্যারিসের প্রসিকিউটর অফিস।

অভিযোগ উঠেছে, মেয়েদের দ্বৈতের প্রথম রাউন্ডেই নাকি এই দুর্নীতির ঘটনাটি ঘটেছে। ৩০ সেপ্টেম্বর সেই ম্যাচে রোমানিয়ান আন্দ্রিয়া মিতু- প্যাট্রিসিয়া মারিয়া টিগ ও রাশিয়ার ইয়ানা সিজিকোভা-যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রেঙ্গল মুখোমুখি হয়েছিলেন।

ফরাসি গণমাধ্যমগুলো বলছে, এই ম্যাচের দ্বিতীয় সেটের পঞ্চম গেমেই নাকি রোমানিয়ান জুটির জেতার ওপর প্রচুর টাকা ঢেলেছিল বাজিকররা। সিজিকোভা ও ব্রেঙ্গলকে ৭-৬ (১০-৮), ৬-৪ গেমে হারিয়ে ম্যাচটা জিতে নিয়েছেন রোমানিয়ান জুটি। আরও জানা গেছে, বিভিন্ন দেশ থেকে নাকি প্রচুর অর্থ ঢালা হয়েছিল বাজির জন্য।

এই অবস্থায় এই ম্যাচকে ঘিরে ‘সংগঠিত প্রতারণা’ ও ‘দুর্নীতির অভিযোগে’ তদন্তকারীরা তদন্ত শুরু করেছেন। কয়েক সপ্তাহ লাগতে পারে এই তদন্ত শেষ হতে। ১ অক্টোবর শুরু হওয়া তদন্তে কাজ করছে ফরাসি পুলিশ।     

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের