আসুন নারীকে মাথা উঁচু করে বাঁচতে দেই: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ১৪:২১আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৪:৪০

মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসানের মতো ক্রীড়াঙ্গনের অনেকেই নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিশেষ করে নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর ঘটনাতেই বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ জনগণ। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর সেই নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই এই সহিংসতা, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন সর্বস্তরের মানুষ। সেই প্রতিবাদে শামিল হয়েছেন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাও।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে মাশরাফি লিখেছেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি, নারীকে মাথা উঁচু করে বাঁচতে দেই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’

শুধু মাশরাফি নন, অনেক ক্রিকেটারই এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমগুলোতে তাদের অবস্থান তুলে ধরেছেন। উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এই ঘৃণ্য অপরাধের সমালোচনা করে লিখেছেন, ‘আমরা আর নীরব থাকব না। কোনো ধরনের নারী নির্যাতন সহ্য করা হবে না। ধর্ষক, নিপীড়কদের সমাজে কোনো স্থান নেই। জেগে ওঠো বাংলাদেশ। ধর্ষণকে না বলো, না মানে না।’

এর আগে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া রুবেল হোসেন, তাসকিন আহমেদসহ অনেক ক্রিকেটারই ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম