এক সপ্তাহ মাঠের বাইরে দিল্লির পান্ত

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২০, ১১:৪৩আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১১:৪৮

ঋষভ পান্ত। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলটা দুর্দান্তই কাটছে ঋষভ পান্তের। এখন পর্যন্ত দলটির দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। ৩৫.২০ গড় ও ১৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৬ ইনিংসে করেছেন ১৭৬ রান। দিল্লির জন্য দুঃসংবাদটা হলো হ্যামস্ট্রিংয়ের চোটে এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

পান্ত চোট পেয়েছেন ৯ অক্টোবর। সেদিন তারা মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। রয়্যালসের ইনিংসের শেষ দিকে বরুন অরুনের ক্যাচ নিতে গিয়েই চোট পান তিনি। ম্যাচ জেতানো সেই ক্যাচ নেওয়ার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় পান্তকে।

তার হ্যামস্ট্রিং চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের পর তিনি বলেছেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, ওরা বলেছে পান্তের এক সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। এখন আশা করছি ও যেন এই বিরতির পর ভালোভাবে ফিরে আসে।’

এই মুহূর্তে ৭ ম্যাচে ৫ জয় দিল্লির। পয়েন্ট টেবিলে মুম্বাইয়ের সঙ্গেই যৌথভাবে অবস্থান করছে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম