যুব দলের ক্যাম্পে করোনা আতঙ্ক?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ২২:১৯আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:১৯

যুব দলের ক্যাম্পে করোনা আতঙ্ক? করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই গত ১ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্যাম্প শুরু করেছিল যুব দলের ক্রিকেটাররা। কিন্তু দুই সপ্তাহ যেতেই তাদের মাঝে দেখা দিয়েছে করোনা আতঙ্ক!

জানা গেছে, নেগেটিভ হওয়ার পরেও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে একজন ওয়েটারের মাঝে করোনা উপসর্গ দেখা দিয়েছে। যে কারণে গত দুইদিন ধরে ক্যাম্পও স্থগিত। যদিও এ খবর অস্বীকার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্প বন্ধ থাকার পরেও বিসিবি বলছে, এশিয়া কাপ স্থগিত হওয়ার পাশাপাশি ক্রিকেটারদের কিছুটা নির্ভার রাখতে ক্যাম্প স্থগিতের সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছেন।

বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বাংলা ট্রিবিউনকে  বলেছেন, ‘এশিয়া কাপ স্থগিত হওয়ার পর থেকেই আমরা ক্যাম্পটা স্থগিত করার চিন্তা-ভাবনা করছিলাম। কেননা টানা অনুশীলনে ছেলেদের ওপর চাপ পড়ছে। প্রাথমিক ক্যাম্প করার পর এশিয়া কাপকে সামনে রেখেই এই ক্যাম্পটা চালাতে হচ্ছিল। এখন যেহেতু এশিয়া কাপ স্থগিত, তাই আমরা ক্যাম্প এক সপ্তাহ স্থগিত করার কথা ভাবছি। তবে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী শনিবার এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিবো।’
প্রসঙ্গত, বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেলে থাকেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। সংস্কার কাজের জন্য সেখানে বাইরে থেকে নিয়মিত আসা-যাওয়া করেন নির্মাণ শ্রমিকরা। আশঙ্কা করা হচ্ছে, শ্রমিকদের মাধ্যমে ক্যাম্পে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম