আগামী বছর সব প্রস্তুতি নিয়েই হতে যাচ্ছে উইম্বলডন

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২০, ২০:২৭আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২০:৪২

আগামী বছর সব প্রস্তুতি নিয়েই হতে যাচ্ছে উইম্বলডন করোনায় এ বছর উইম্বলডন আয়োজিত হয়নি। বাতিল করা হয়েছিল যায় এবারের আসর। তবে আগামী বছর আর বাতিলের পথে হাঁটছে না ঘাসের কোর্টের এই চ্যাম্পিয়নশিপ। প্রয়োজন পড়লে দর্শক ছাড়াই রুদ্ধদ্বার অবস্থাতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অল ইংল্যান্ড ক্লাব।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম টুর্নামন্টেটি বাতিল হয়েছিল। করোনার ভয়ে এবার প্রতিযোগিতা আয়োজন না করলেও আগামী বছর সব ধরনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। তবে সে প্রস্তুতিতে টুর্নামেন্ট বাতিলের কোনও সম্ভাবনাই নেই।

টুর্নামেন্টটিতে তিনটি ভিন্ন দৃশ্যপট রাখার পরিকল্পনা করা হয়েছে। সেগুলো হলো-আগামী বছর দর্শকপূর্ণ রেখে টুর্নামেন্ট হতে পারে, সীমিত দর্শকেও সেটি হতে পারে। পরিস্থিতি অনুকূল না হলে প্রয়োজনে দর্শক না রেখে রুদ্ধদ্বার অবস্থাতেও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রাখা হয়েছে।

অবশ্য এমনটি করতে বাধ্যই হচ্ছে আয়োজকরা। করোনার কারণে এ বছরের টেনিস মৌসুম বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পরেও দর্শকহীন অবস্থায় মাঠে গড়িয়েছে ইউএস ওপেন। ফ্রেঞ্চ ওপেনতো সীমিত ১ হাজার দর্শক নিয়েই টুর্নামেন্ট আয়োজন করেছে। যদিও সূচি মে থেকে পিছিয়ে নেওয়া হয়েছিল সেপ্টেম্বরে।

বাকিদের পদাঙ্ক অনুসরণ করে এবার উইম্বলডনও টুর্নামেন্ট কোর্টে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর প্রধান নির্বাহী স্যালি বোল্টন বলেছেন, ‘২০২১ সালে চ্যাম্পিয়নশিপটি মাঠে গড়ানোই আমাদের সর্বাধিক গুরুত্বের বিষয় এখন। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ভিন্ন দৃশ্যপট রেখে পরিকল্পনা করছি।’

আগামী বছর উইম্বলডন হওয়ার কথা ২৮ জুন থেকে ১১ জুলাই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল