রিয়ালের অঘটনের পর জেতেনি বার্সেলোনাও

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২০, ১১:০০আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১১:১৫

ছন্দহীন থাকার মাশুল দিয়েছে বার্সা। লা লিগায় গতকালটা হতাশার ছিল দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে দু’দলই।
রিয়াল মাদ্রিদের জন্য এই পরাজয়টা আরও অস্বস্তিকর। ঘরের মাঠে তাদেরকে ১-০ গোলে হারিয়েছে নবাগত কাদিজ। অপর ম্যাচে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম পরাজয়ের স্বাদ পাওয়া বার্সা গেতাফের মাঠে হেরেছে ১-০ গোলে।

স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের জন্য এই হারটা অপ্রত্যাশিতই। সাত মাস ধরে একটি ম্যাচেও হার নেই তাদের। অথচ সেই দলটিকে হারের তিক্ত স্বাদ দিয়েছে পুঁচকে কাদিজ।  প্রথমার্ধে আলো ছড়িয়েছে সবচেয়ে বেশি। যার ফল হিসেবে ১৬ মিনিটে পাওয়া অ্যান্থনি লোজানোর একমাত্র গোলটিই হয়ে দাঁড়ায় জয় নির্ধারক। লস ব্লাঙ্কোসরা তুলনামূলকভাবে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। 

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে চারটি পরিবর্তন এনেছিলেন রিয়াল কোচ জিদান। এমনকি শেষ দিকে লুকা ইয়োভিচকেও নামিয়েছিলেন। সার্বিয়ান এই স্ট্রাইকার জাল কাঁপালেও অফ সাইডের ফাঁদে বাতিলই হয়ে যায় তা।

এর পর রিয়াল আর ম্যাচে ফিরতে পারেনি অবশ্য। যার ফলে ১৯৯১ সালের পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে কাদিজ। এই জয়ের পর ৬ ম্যাচে রিয়ালের সমান ১০ পয়েন্ট তাদের। অবস্থান তিনে। এক ম্যাচ কম খেলা রিয়াল অবশ্য তার পরেও শীর্ষে রয়েছে।

অপর ম্যাচে শুরুর একাদশে বেশ কিছু চমক জাগানো পরিবর্তন এনেও পুরো ৯০ মিনিট ছন্দহীন ছিল বার্সেলোনা। শুরুর একাদশে ছিলেন উসমান দেম্বেলে, সঙ্গে ছিলেন পেদ্রি। তার ওপর সের্জিনো ডেস্টেরও অভিষেক হয়েছে শুরুর একাদশে। ওপরের দিকে মেসির সঙ্গে ছিলেন আন্তোয়ান গ্রিজমান।

কিন্তু শুরুর দিকে গোলের সুযোগ তৈরি করেছে গেতাফেই। নেমানজা মাকসিমোভিচ শট নিলে তা চলে যায় বার্সা গোলকিপারের কাছে। অবশ্য এর পর সুযোগ ছিল বার্সেলোনার। ডেস্টের পাস থেকে পাওয়া বলে শট নিয়েছিলেন মেসি, কিন্তু সেটি গিয়ে লেগেছে পোস্টে।   

গ্রিজমানের বার্সা দুঃখ চলমান ছিল এই ম্যাচেও। পেদ্রির কাছ থেকে বল পেয়ে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন ফরাসি তারকা। কিন্তু ভুতুড়ে ফিনিশিংয়ে বল ওপর দিয়ে মেরে বসেন তিনি!

প্রথমার্ধে ছন্দহীন থাকা বার্সেলোনা আরও ভুল করে বসে দ্বিতীয়ার্ধে। শুরুর দিকে ডিজেনেকে নিজেদের এলাকায় ফাউল করে বসেন ফ্রেঙ্কি ডি ইয়ং। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে গেতাফের জয় সূচক গোলটি করেন মাতা।

আক্রমণে ধার বাড়াতে কোম্যান শেষ চেষ্টা হিসেবে মাঠে নামিয়েছিলেন আনসু ফাতি ও কুতিনহোকে। তার পরেও গোলাপি জার্সির বার্সা ছন্দ ফিরে পায়নি।

বার্সেলোনাকে হারিয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রিয়ালের পরেই স্থান গেতাফের। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বার্সা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের