অনূর্ধ্ব-১৯ দলের ১০ ক্রিকেটার আইসোলেশনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ২০:৩৭আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২০:৪০

অনূর্ধ্ব-১৯ দলের ১০ ক্রিকেটার আইসোলেশনে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই গত ১ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্যাম্প শুরু করেছিল যুবদলের ক্রিকেটাররা। কিন্তু দুই সপ্তাহ যেতেই তাদের মাঝে দেখা দিয়েছে করোনা আতঙ্ক! বেশ কয়েকজন ক্রিকেটারের করোনার উপসর্গ থাকায় ইতিমধ্যে ক্যাম্প স্থগিত করেছে টিম ম্যানেজমেন্ট। শুধু ক্যাম্পই স্থগিত করেনি বিসিবি, যুবদলের ১০ ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফের দুজনকে আইসোলেশনেও পাঠিয়েছে।

বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেলে থাকেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। সংস্কার কাজের জন্য সেখানে বাইরে থেকে নিয়মিত আসা-যাওয়া করেন নির্মাণ শ্রমিকেরা। আশঙ্কা, শ্রমিকদের মাধ্যমে করোনা সংক্রমণ হতে পারে।

এদিকে কয়েক দফা করোনা পরীক্ষা করানোর পর বিসিবি প্রেসিডেন্টস কাপের ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। গত এক সপ্তাহ ওই বলয়ে থেকেই টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন তারা। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে রবিবার আবারো করোনা পরীক্ষার জন্য তামিম-মুশফিকরা নমুনা দেন। আজ সকালে টিম হোটেলে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, দলের সহকারী, টিম বাসের চালক ও হেল্পার, হোটেল সোনারগাঁওয়ের কর্মীসহ মোট ১২৬ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়। আগামীকাল সোমবার ক্রিকেটারদের করোনার রিপোর্ট প্রকাশ করা হবে। 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম