তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত, অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১৬:৪৬আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:১৭

তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত, অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প স্থগিত করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই গত ১ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্যাম্প শুরু করেছিল যুব দল। ২৮ অক্টোবর ক্যাম্প শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে ক্যাম্প আগে-ভাগে স্থগিত করেছে বিসিবি। আশঙ্কা ছিল করোনার সংক্রমণ ঘটে থাকতে পারে ক্রিকেটারদের মাঝে। পরে জানা গেলো ঘটনা সত্যিই! করোনায় আক্রান্ত হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের তিন ক্রিকেটার। ফলে আইসোলেশনে পাঠানো হয়েছে ক্যাম্পের ১৫ ক্রিকেটারকেই।

শুরুতে জানা যায়, কয়েকজন ক্রিকেটারের সঙ্গে করোনা উপসর্গ দেখা গেছে একজন ওয়েটারের মাঝে। তাই প্রাথমিকভাবে দুইদিন ক্যাম্প স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে আরও জানা যায়, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত ক্রিকেটার, কোচ, ম্যানেজারসহ অন্তত ১৫ জন। এদের মধ্য থেকেই করোনা পজিটিভ হয়েছেন তিনজন। এছাড়া উপসর্গ আছে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজেরও। ঢাকায় নির্ধারিত বাসায় আইসোলেশনে আছেন যুব বিশ্বকাপজয়ী এই কোচ। বাকিদেরকে মিরপুরের সুইমিং কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

৩ জনের করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার জানিয়েছেণ, ‘মেডিক্যাল কমিটি আমাদের এমন তথ্যই জানিয়েছে। কয়েকজনের করোনা আক্রান্ত হওয়ার মতো অবস্থাই ছিল। পরীক্ষার রিপোর্ট আসার পর দেখা গেছে, তিনজন করোনায় আক্রান্ত। কোন তিনজন সেটা বলছি না। এদের সংস্পর্শে যাওয়ায় বাকিদের আইসোলেশনে নেওয়া হয়েছে।’

এই মুহূর্তে ক্যাম্প বন্ধ করলেও পরিস্থিতি অনুকূল হলে  আগামী ১০ নভেম্বর থেকে যুবাদের ক্যাম্প পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন, বিসিবির গেম ডেভেলপমেন্টের এই ম্যানেজার, ‘যেহেতু আগামী নভেম্বরের এশিয়া কাপ স্থগিত হয়ে গেছে, তাই আমরা ক্যাম্প চালু রাখছি না। এছাড়া একটা ঝুঁকিও তৈরি হয়েছে। যেহেতু নিকট ভবিষ্যতে কোনো সিরিজ বা টুর্নামেন্ট নেই। তাই সব ঠিক হওয়ার পর নভেম্বরে আবার ক্যাম্প শুরু করার চিন্তা আছে। মূলত এশিয়া কাপ না হওয়ার কারণেই ক্যাম্পটা আমরা স্থগিত করেছি।’

প্রসঙ্গত, বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেলেই ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। সংস্কার কাজের জন্য নির্মাণ শ্রমিকদের সেখানে নিয়মিত আসা-যাওয়া ছিল। আশঙ্কা করা হচ্ছে, শ্রমিকদের মাধ্যমে ক্যাম্পে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম