খারাপ আবহাওয়ায় পেছালো প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৭:১৫আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৭:৩৩

বৃষ্টির প্রভাব পড়েছে প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে। বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালের দিন হিসেবে নির্ধারিত ছিল শুক্রবার। কিন্তু খারাপ আবহাওয়ায় সূচিতে বদল আনতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার থেকে পিছিয়ে ফাইনাল ম্যাচটি নেওয়া হয়েছে আগামী রবিবার।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দিন বদলের খবর নিশ্চিত করেছে বিসিবি। বিসিবি জানিয়েছে, ‘মাহমুদউল্লাহ একাদশ এবং নাজমুল একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুক্রবারের বদলে রবিবার অনুষ্ঠিত হবে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিসিবি কেবল দিন-তারিখই বদলায়নি। খেলা শুরুর সময়েও পরিবর্তন এনেছে। শুক্রবার ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বেলা দুইটায়। রবিবার এর বদলে ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। তবে ম্যাচ পেছানো হলেও ফাইনাল ম্যাচটি টিভিতে দেখানোর সিদ্ধান্ত বহাল রেখেছে বিসিবি। আগামী রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টার ফাইনাল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

নাজমুল একাদশ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এক ম্যাচ আগেই নিশ্চিত করেছে ফাইনাল। ৪ ম্যাচে তিন জয়ে নাজমুল একাদশের পয়েন্ট ছিল ৬। অপর দিকে বুধবার ফাইনালে যেতে জয়ের বিকল্প ছিল না তামিম একাদশের। কিন্তু হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। চার ম্যাচে কেবল এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে অবস্থান ছিল তামিমদের। ফাইনালের আরেক দল মাহমুদউল্লাহ একাদশ দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে লিগ পর্ব।

ফাইনালের দুই দল:

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার, সুমন খান, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক