করোনার ধাক্কায় বেতন কম নিতে রাজি মরগান-স্টোকসরা

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২০, ২২:৫০আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:৫০

করোনাকালে বেতন কম নিতে রাজি ইংলিশ ক্রিকেটাররা। করোনাকালে আয় বন্ধ থাকায় ভুগতে হচ্ছে ক্রীড়াঙ্গনকে। এই যেমন লোকসানের মুখে রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সে জন্য বোর্ডের অনুরোধে আগামী ১২ মাস নির্ধারিত বেতনের ১৫ শতাংশ কম নিতে রাজি হয়েছেন ইংলিশ ক্রিকেটাররা।  

করোনাকালে সবার আগে ক্রিকেট ফেরানোর অভিনব কৌশলগুলো চালু করে ইসিবি-ই। তার পরেও ইসিবি বলেছে, তারা লোকসানের মধ্যে আছে এখন। কিছুদিন আগে তারা দাবি করেছে, মহামারির জন্য এ বছর তাদের কমপক্ষে ১০৬ মিলিয়ন পাউন্ড ক্ষতি হতে যাচ্ছে। আগামী বছর ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

যে কারণে এরই মধ্যে তারা ব্যয় সঙ্কোচনের জন্য ৬২জন স্টাফকে বাদ দিয়ে দিয়েছে। সম্ভাব্য লোকসান বিবেচনায় খেলাটির অন্যান্য জায়গাগুলোতেও ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।  

ক্রিকেটারদের বেতন কমানোর বিষয়টিও আলোচনাতে ছিল। তাই ইসিবি ও জাতীয় দলের ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী সংস্থা- টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপের মাঝে সমঝোতার ভিত্তিতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সে অনুসারে কেন্দ্রীয় চুক্তির মাঝে থাকা ২৩জন ক্রিকেটার বেতন কম নিবেন আগামী ১২ মাস। যেটি কার্যকর ধরা হয়েছে কেন্দ্রীয় চুক্তির শুরুর দিন গত ১ অক্টোবর থেকে।      

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম