১৩ গোল করে নিজেদেরই রেকর্ড ভাঙলো আয়াক্স

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২০, ১৩:৪৫আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৪:০৪

ত্রাওরে একাই করেছেন ৫ গোল। যেখানেই তারুণ্য, সেখানেই জয়। আয়াক্সের বেলায় অবশ্য এমন কথার মাহাত্ম্য আরও বিশাল। তারুণ্যে ভর করে জয় ছাড়াও যে বিধ্বংসী হওয়া যায়, সেটি আবারও প্রদর্শন করলো এই ডাচ ক্লাব। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে এবার তো নিজেদেরই রেকর্ড ভেঙেছে তারা। নেদারল্যান্ডসের শীর্ষ লিগে ভেনলোকে ১৩-০ গোলে উড়িয়েছে দিয়েছে আয়াক্স।

৫টি গোলই এসেছে বুরকিনা ফাসোর ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লাসিনা ত্রাওরের পা থেকে। গোল বন্যায় ভাসানো ম্যাচে জোড়া গোল করেছেন ইয়ুর্গেন এক্কেলেনকাম্প, ক্লাস ইয়ান হান্তেলার। একটি করে গোল করেছেন দুসান তাদিচ, অ্যান্থনি, ডেলে ব্লাইন্ড ও লিসান্দ্রো মার্তিনেজ।

ভেনলো মূলত দুর্বল হয়ে পড়ে ৫১ মিনিট পর। ক্রিস্তিয়ান কাম লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় তারা। ততক্ষণে ৪ গোলে পিছিয়ে পড়া ভেনলো বাকি গোলগুলো হজম করেছে ওই ঘটনার পর। মাত্র ৫ মিনিটের ব্যবধানে জাল কাঁপিয়ে দেন ত্রাওরে, অ্যান্থনি, এক্কেলেনকাম্প ও ব্লাইন্ড।

৫৪ মিনিটে চতুর্থ গোলটি করেন ত্রাওরে। ৭৪ ও ৭৬ মিনিটে হান্তেলার দুই গোল করলে স্কোর দাঁড়িয়ে যায় ১১-০। শেষ দিকে মার্তিনেজ ও ত্রাওরের পঞ্চম গোল শিকারে রেকর্ড ১৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আয়াক্স।

ডাচ লিগে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডটা এই আয়াক্সেরই। ইয়োহান ক্রুইফদের সময় ১৯৭২ সালে ভিতেসেকে ১২-১ গোলে হারিয়েছিল তারা। এবার তো সেই রেকর্ডকেও তারা ছাড়িয়ে গেলো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম