অবশেষে বার্তোমেউর পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ১১:৩৮আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১১:৫৯

পদত্যাগ করেছেন বার্তোমেউ। অনেক দিন ধরেই চাপের মুখে ছিলেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। মেসি নাটকের পর অনাস্থা ভোটের শঙ্কাতেও ছিলেন। কিন্তু  এর আগেই পদত্যাগের ঘোষণা দিয়ে ফেলেছেন বার্তোমেউ। তিনিসহ বোর্ডের সব পরিচালক এক যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার।

এর ফলে নতুন সভাপতি নির্বাচনে ৯০ দিন সময় পাচ্ছে বার্সা। এখন অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ দিয়ে চলবে বার্সার সব কার্যক্রম।

অনেক দিন ধরেই সমালোচনার তীক্ষ্ণ বাণে জর্জরিত বার্তোমেউ। ক্লাবের পারফরম্যান্সের দৈন্যদশাই এর মূল কারণ। ২০০৭-০৮ সালের পর গত মৌসুম ট্রফিহীন ছিল কাতালানদের। তার ওপর অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেসি নাটকের পর আরও প্রকট হয়ে ওঠে। আর্থিক সমস্যাও চোখে পড়ার মতো ছিল। এই মাসে ক্লাব জানায়, ২০১৯-২০ মৌসুমে তাদের ক্ষতি হয়েছে ৯৭ মিলিয়ন ইউরো।

অথচ বার্তোমেউর থাকার কথা ছিল আগামী বছর পর্যন্ত। পরবর্তী সভাপতি নির্বাচন হবে মার্চে। কিন্তু এর আগেই তার পদত্যাগ চেয়ে অনাস্থা ভোটের প্রস্তাব করেছিলেন ক্লাবের সদস্যারা। সেই লক্ষ্যে এই মাসে অনাস্থা ভোটের জন্য জমা হওয়া আবেদন পত্রে সই করেছেন ২০, ৭৩১ জন সমর্থক। চতুর বার্তোমেউ অবশ্য সেই সুযোগ আর দেননি।   

প্রসঙ্গত, ৫৭ বছর বয়সী বার্তোমেউ ২০১৪ সালে সান্দ্রো রোসেলের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন। রোসেলের সময়ে তিনি আবার সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। রোসেল পদত্যাগ করেন নেইমারের ‍দল-বদল ইস্যুতে স্বচ্ছতার অভাবের অভিযোগে মামলা হওয়ার পরে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম