দুই বছর নিষিদ্ধ কোলম্যান

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ১৬:০৫আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৬:১২

ক্রিস্টিয়ান কোলম্যান। তিনবার ডোপ পরীক্ষায় অংশ নেননি ক্রিস্টিয়ান কোলম্যান। এই অভিযোগে গত জুন মাসে সাময়িক নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন ১০০ মিটারের এই বিশ্ব চ্যাম্পিয়ন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবার তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে অ্যাথলেটিকসের ইনটিগ্রিটি ইউনিট।

এ নিষেধাজ্ঞার ফলে আগামী বছরের টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না ২৪ বছর বয়সী এই মার্কিনি।

কোলম্যান সর্বশেষ ২০১৯ সালে দোহায় ১০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন। ওই একই বছর ডিসেম্বরে তৃতীয়বারের মতো ডোপ পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হন তিনি।

অ্যাথলেটদের খোঁজ খবর রাখার বিষয়ে বেশ কিছু নীতিমালা রয়েছে অ্যান্টি ডোপিং এজেন্সির। সেখানে বলা আছে, অ্যাথলেটরা কখন, কোথায় থাকবেন সেটা কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া কোথায় প্রশিক্ষণ নিচ্ছেন, এমনকি কোথায় থাকছেন সেটিও কর্তৃপক্ষকে জানানোর নিয়ম। ১২ মাসে তিনবার এসব তথ্য জানাতে ব্যর্থ হলে তিনি আইন ভঙ্গ করেছেন বলেই ধরে নেওয়া হয়। কোলম্যানও তিনবার নিজের অবস্থান জানাতে ব্যর্থ হয়েছেন।

দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি পেলেও এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য কোলম্যানের হাতে ৩০ দিন সময় আছে। তার প্রতিনিধি ইমানুয়েল হাডসন জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন কোলম্যান। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের