বসুন্ধরা কিংসে নতুন আর্জেন্টাইন স্ট্রাইকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ২০:৪৬আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২০:৫৩

অস্কার বেসেরা                          -ছবি: বসুন্ধরা কিংস আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস বিদায় নিয়ে চলে গেছেন। বসুন্ধরা কিংস তার জায়গায় আর্জেন্টিনা থেকেই উড়িয়ে আনতে যাচ্ছে আরেক স্ট্রাইকারকে। নাম রাউল অস্কার বেসেরা। এরইমধ্যে দুই পক্ষের মধ্যে এক বছরের চুক্তিও হয়ে গেছে।

এই স্ট্রাইকারের আবার আর্জেন্টিনা ও চিলি দুই দেশেরই নাগরিকত্ব আছে। বার্কোস আর্জেন্টিনা জাতীয় দলে খেললেও অস্কারের সেই সুযোগ হয়নি। তবে অস্কারের কাছ থেকেও ভালো ‘সার্ভিস’ পাওয়ার আশা বসুন্ধরার। ক্লাবটির সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘বার্কোসের সমমানের খেলোয়াড় এই মুহূর্তে পাওয়া কঠিন। তবে অস্কার সর্বশেষ কাতারের শীর্ষ লিগে খেলেছে। কাতারের লিগ আমাদের লিগের চেয়ে অনেক মানসম্পন্ন এবং উন্নত। সেখানেও গত লিগে সাত ম্যাচে তার চার গোল। আমরা আশা করছি আমাদের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে এবং ভালো করবে। তাকে দিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হবে।’

৩৩ বছর বয়সী অস্কার সর্বশেষ কাতারের লিগে অন্যতম দল উম সালাল এসসির হয়ে খেলার আগে ইকুয়েডর,চিলি ও আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন। এর আগেই বসুন্ধরা চুক্তি করে ফেলেছে তিন বিদেশি ফুটবলারের সঙ্গে। ব্রাজিলিয়ান রবসন ডি সিলভা রবিনিয়ো ও জোনাথন ডি সিলভেইরা ফার্নান্দেস এবং ইরানের ডিফেন্ডার খালেদ শাফিকে দেখা যাবে আসন্ন মৌসুমে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের