ফিটনেস পরীক্ষা দিতে হবে সাকিবকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ১৬:০০আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৬:১০



সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন করে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন সাকিব আল হাসান।  খারাপ সময়টা কাটিয়ে গত ২৯ অক্টোবর শেষ হয়েছে তার নির্বাসন। এই মুহূর্তে ক্রিকেটে ফিরতে আর কোন বাধা নেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।

সাকিবের ফেরার মঞ্চ হতে পারে বঙ্গবন্ধুর নামে আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ৫টি দল অংশ গ্রহণ করবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহেই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা। তবে এর আগে ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে সাকিবকে। আর করোনাভাইরাস ভাইরাস পরীক্ষার বিষয়টিতো আছেই।

এ প্রসঙ্গে নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘সবার জন্য বিসিবির একই সিদ্ধান্ত। সাকিবকেও প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। শুনেছি তার ফিটনেস বেশ ভালো আছে। এটা অবশ্যই তাকে এগিয়ে রাখবে।’

এদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মাশরাফি বিন মুর্তজা  টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। গত ১৮ অক্টোবর মিরপুরের সিটি ক্লাব মাঠে রানিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। বিসিবির ডাক্তার ও ফিজিও স্ক্যান করানোর পরামর্শ দিলেও মাশরাফি এখনো সিটি স্ক্যান করাতে পারেননি। মেয়ে হুমায়রা মুর্তজা ও ছেলে সাহেল মুর্তজা কোভিড পজিটিভ হওয়ায় মাশরফি এখন গৃহবন্দি। স্ক্যান না করানোয় চোট কোন অবস্থায় আছে, এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তবে সাকিব ও মাশরাফির অবস্থা বিবেচনা করেই খেলোয়াড়দের তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন হাবিবুল বাশার। এক প্রশ্নের জবাবে হাবিবুল বাশার বলেছেন, ‘আমরা মাশরাফিকে স্ক্যান করানোর পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তিনি বাসা থেকে বের হতে পারছেন না। একটু সময় দিতে হবে তাকে। তবে শুনেছি তার ব্যথা কমে আসছে। সে হয়তো ৭ বা ৮ তারিখ স্ক্যান করাতে পারে। সেটি পেলে চিকিৎসা পরবর্তী ধাপে যাবে। হাতে সময় আছে। ফিটনেস ঠিক হয়ে গেলে খেলতে সমস্যা থাকার কথা না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম