আয়াক্সের ১১ খেলোয়াড় করোনায় আক্রান্ত!

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ১২:৪০আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২০:৩০

আয়াক্স দলে করোনার হানা। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে মিডজিল্যান্ডের মুখোমুখি হবে আয়াক্স। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে করোনা হানা দিয়েছে আয়াক্স শিবিরে। জানা গেছে, মূল দলের ১১ খেলোয়াড়ই এখন করোনায় আক্রান্ত।

সোমবার মাত্র ১৭ জন খেলোয়াড় নিয়ে ডেনমার্ক উড়ে গেছে আয়াক্স। গোপনীয়তা মেনে ক্লাবটি অবশ্য সংক্রমিত কোনও খেলোয়াড়েরই নাম প্রকাশ করছে না। তবে জানা গেছে, অধিনায়ক দুসান তাদিচ, গোলকিপার আন্দ্রে ওনানা, মিডফিল্ডার ডেভি ক্লাসেন ও রায়ান গ্রাভেনবার্চের খেলার কথা থাকলেও তাদের রাখা হয়নি দলে।

অবস্থা এমনই দাঁড়িয়েছে যে, রিজার্ভ গোলকিপার মার্টেন স্টেকেলেনবার্গকেও বাদ দেওয়া হয়েছে দল থেকে। সফরে শুধু মাত্র একজন কিপার রয়েছেন।

ডাচ মিডিয়াগুলো জানাচ্ছে, নেগেটিভ রিপোর্টের আশায় আক্রান্তদের দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করেছে আয়াক্স। যাতে আরও কিছু খেলোয়াড় ডেনমার্ক উড়ে যেতে পারেন। কিন্তু সেটি করতে গেলেও উয়েফার অনুমোদন অবশ্যই লাগবে।
উয়েফার নিয়ম অনুযায়ী, ‘এ’ তালিকায় ১৩ জন বা তার বেশি খেলোয়াড় বিদ্যমান থাকলে সেই ম্যাচ খেলতে বাধ্য থাকবে কোনও দল।

‘ডি’ গ্রুপে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আয়াক্স। তাদের আগে আছে আতালান্তা, শীর্ষে লিভারপুল।  

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম