নিউজিল্যান্ডে সুখবরই দিলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ১৪:১৫আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৪:২১

নিউজিল্যান্ডে সুখবরই দিলো ওয়েস্ট ইন্ডিজ করোনাকালে ক্রিকেট সফর মানেই করোনাবিধির বাধ্যবাধকতা। আর এই নিয়মে সবচেয়ে বেশি অভ্যস্ত হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। করোনাকালে প্রথম আন্তর্জাতিক দল হিসেবে দুটি সফরে অংশ নিয়েছে তারা। ইংল্যান্ড সফরের পর এখন তারা নিউজিল্যান্ড সফরে।

নিউজিল্যান্ড সফরে পৌঁছে অবশ্য কোনও ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়নি। প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন সফররত দলের সবাই। ৩০ অক্টোবর নিউজিল্যান্ডে পা দেওয়ার তিন দিন বাদেই এই পরীক্ষার মুখোমুখি হন তারা।

সফরে আরও দুবার করোনা পরীক্ষা হবে ক্যারিবীয় ক্রিকেটারদের। ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা অবস্থাতে ৬ দিনের মাথায় দ্বিতীয় ও ১২ দিনের মাথায় হবে আরেকটি পরীক্ষা। এই মুহূর্তে ক্রাইস্টচার্চে এইচপি সেন্টারে কোয়ারেন্টিন থাকবে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম পরীক্ষায় নেগেটিভ হওয়ার ফলে কিছু কড়াকড়ি থেকেও মুক্ত হয়ে গেছে সফরকারী দলের সদস্যরা। এখন তাদের নিজস্ব ঘরে আইসোলেশনে থাকতে হবে না। জীবানু সুরক্ষিত বলয়ে অনুশীলন, জিম ও কারো সংস্পর্শে আসতেও বাধা নেই। তবে সেটি তারা করতে পারবে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে।

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রায় সবাই নিউজিল্যান্ডে পৌঁছে গেলেও ৭ তারকা খেলোয়াড় এখনও সেখানে পৌঁছাননি। এরা হলেন টি-টোয়েন্টি অধিনায়ক কিয়েরন পোলার্ড, টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, শিমরন হেটমেয়ার, কিমো পল, নিকোলাস পুরান ও ওশানে থমাস। ১০ নভেম্বর আইপিএল শেষ করেই তারা উড়ে যাবেন নিউজিল্যান্ড। এদের মধ্যে টি-টোয়েন্টি দলের ৬জন কোয়ারেন্টিন শেষ করবেন প্রথম টি-টোয়েন্টির আগ মুহূর্তে! শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ নভেম্বর হবে প্রথম ম্যাচ। তার পরেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমটি শুরু হবে ৩ ডিসেম্বর, ১১ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক