দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২০, ২০:৩৫আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২০:৩৮

দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ ক্যারিবীয়রা নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় করোনা পরীক্ষাতেও নেগেটিভ হয়েছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। শুক্রবার অনুষ্ঠেয় পরীক্ষায় খেলোয়াড়, স্টাফসহ সফরকারী দলের সবাই পরীক্ষায় উতরে গেছেন। পরবর্তী সপ্তাহে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ার আগ মুহূর্তে তৃতীয় পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

অবশ্য করোনা বিধি পালনের মাঝে থাকলেও বসে থাকছেন না সফরকারী ক্রিকেটাররা। তারা অনুশীলন করতে পারছেন জীবানু সুরক্ষিত বলয়েই। অবশ্য সেটি করতে হচ্ছে সীমিত আকারে। শনিবার পর্যন্ত তিনটি সুরক্ষিত বলয়ে সর্বোচ্চ ১৫জন সদস্য রেখে অনুশীলন করা যাবে। পরবর্তী সপ্তাহে কোয়ারেন্টিন শেষ হওয়ার আগ পর্যন্ত দুটি বলয়ে থাকতে পারবে ২০জন করে।  

অবশ্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের সবাই এখনও পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ডে। সাত সদস্য আইপিএল শেষ করে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। সেখানে আবার কোয়ারেন্টিনও পালন করতে হবে তাদের। যা শেষ হবে ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টির আগ মুহূর্তে।

সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। পরে অনুষ্ঠিত হবে দুই টেস্টের সিরিজ।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম