বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ পারিশ্রমিক ১৫ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২০, ১৮:৫৯আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৯:০৫

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি নিয়ে কথা বলছেন আকরাম খান              -বিসিবি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা চলতি মাসের তৃতীয় সপ্তাহে। এ টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল। অনেকটা বিপিএলের মতো হলেও আদতে এটি ভিন্ন একটি টুর্নামেন্ট। যদিও বিপিএলের মতো এই টুর্নামেন্টেও খেলোয়াড়দের ক্যাটাগরি নির্ধারণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। টুর্নামেন্টের সর্বোচ্চ পারিশ্রমিক ১৫ লাখ টাকা এবং সর্বনিন্ম পারিশ্রমিক পাঁচ লাখ কিংবা চার লাখ হতে পারে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

শনিবার সংবাদমাধ্যমকে আকরাম খান বলেছেন, ‘এ, বি, সি, ডি চারটি গ্রেড নির্ধারণ করা হবে। চারটি গ্রেড করে আমরা প্লেয়ার দিচ্ছি। যেখানে সব প্লেয়ার থাকবে। পারিশ্রমিক এখনও চূড়ান্ত না করলেও আমরা ভেবেছি সর্বোচ্চ ১৫ লাখ টাকা করে পাবেন ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা। আর সর্বনিম্ম পারিশ্রমিক হতে পারে ৫ কিংবা ৪ লাখ টাকা।’ বিপিএলে আইকন খেলোয়াড় থাকলেও এই টুর্নামেন্টে আইকন থাকবে না, ‘এখানে আইকন থাকবে না। পাঁচজন খেলোয়াড় ‘এ’ গ্রেডে থাকবে। ওরাই মূলত আইকন।’

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ১৫ নভেম্বর থেকে। স্পনসরসহ আরও কিছু কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টটি। নতুন তারিখ অনুযায়ী আগামী ২১ কিংবা ২২ নভেম্বর এটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ২১ বা ২২ তারিখের দিকে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা করেছি। তার আগে ১২ তারিখে ১৬০ জন খেলোয়াড় নিয়ে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। এর আগে আমাদের ৯ ও ১০ তারিখে ফিটনেস টেস্ট আছে।’ টুর্নামেন্টের স্পনসর নিয়ে আকরাম খান বলেছেন, ‘স্পনসরটা ৯০% ঠিক হয়েছে। কিন্তু এখনও কিছু ফরমালিটিজ বাকি, ওটা হলে আমরা কনফার্ম করবো।’

টুর্নামেন্টের প্রতিটি দলে কোচ-ট্রেনার নিয়োগ দেবে বিসিবি। জাতীয় দলের কোচিং স্টাফদের পাশাপাশি স্থানীয় কোচিং স্টাফরা সুযোগ পাবেন বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আমরা ক্রিকেট বোর্ড থেকেই সব করে দেবো। বিদেশিদের সঙ্গে সঙ্গে দেশিও অনেক ট্রেনার, ফিজিও, কোচ, ফিল্ডিং কোচ, বোলিং কোচ আছে ওদের আমরা যুক্ত (ইনভলভ) করছি। হ্যাঁ ,আমরা এখন মনে করেন যে, প্রতিটি দলকে একটা করে দিয়ে দিচ্ছি দেশিও কোচ। ওরা টিমের সঙ্গে থাকবে। পুরো সেটআপটা ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হচ্ছে। ‘

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম