‘তারপরও করোনা হয়ে গেল…’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ০০:৩৯আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:৪৭

মিনহাজুল আবেদীনের পাশে হাবিবুল বাশার (সবুজ টি-শার্ট)       -বিসিবি টেলিফোনের অন্যপ্রান্তে বেশ হতাশ শোনালো হাবিবুল বাশারের কণ্ঠ, ‘অনেক সতর্ক হয়ে চলেছি। তারপরও করোনা হয়ে গেল। কিছু করার নেই। করোনা মনে হয় কাউকেই ছাড়বে না।’

বাংলাদেশের অন্যতম ক্রিকেট নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আজ বুধবার সকালের দিকে। রিপোর্ট পেয়ে গেছেন সন্ধ্যা নাগাদ। করোনা পজিটিভ!

শনিবার করোনা পজিটিভ হয়েছেন মাহমুদউল্লাহ, মঙ্গলবার করোনা শনাক্ত হলো মুমিনুলের শরীরে। আর আসন্ন বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের এ দুই ক্রিকেটারের খেলার সম্ভাবনা নিয়ে যিনি অভয়বাণী উচ্চারণ করলেন, সেই নির্বাচক হাবিবুল বাশারের শরীরে করোনা ধরা পড়লো বুধবার।

হাবিবুল বাশার বাংলা ট্রিবিউনের কাছে বলছিলেন, ‘সোমবার বাসায় ফিরেই  শরীরে জ্বর অনুভব করলাম। রাতে জ্বর ছিল ১০২। মঙ্গলবারও তাই। আজ সকালে করোনা টেস্ট করতে দিই। বিকেলেই রেজাল্ট পেয়ে গেছি।’ কথা বলতে অবশ্য কষ্ট হচ্ছিল হাবিবুলের, তবে সেটি হতে পারে দুই রাতের তীব্র জ্বরের প্রভাবে। এমনিতে সুস্থ আছেন, নিজেই বললেন, জ্বর আর নেই।  নিজের বাসায় স্বাস্থ্যবিধি মেনে আগামী কয়েকদিন বিচ্ছিন্ন হয়ে থাকাটাই তার কাছে অসহনীয় ঠেকবে। সোমবার জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি চলে গেছেন আইসোলেশনে।

আরেকটি বিষয় ভেবেও খারাপ লাগছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিানায়কের। আগামীকাল (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। পাঁচটি দল খেলোয়াড়দের বাছাই করে নেবে সেখান থেকে। বিশাল এই কাজে তিনি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের (নান্নু) সঙ্গী থাকতে পারছেন না, ‘নান্নু ভাইয়ের ওপর বেশ চাপ পড়ে যাবে। আমি থাকতে পারলে খুব ভালো হতো।’ দ্রুতই আবার মিনহাজুলের পাশে থেকে কাজ করবেন এই আশায় রয়েছেন হাবিবুল। আশা, বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগেই মাঠে ফিরবেন। ক্রিকেটভক্ত ও ক্রিকেটাঙ্গনের মানুষ ছাড়াও অজস্র শুভানুধ্যায়ী শুভকামনা জানাচ্ছেন হাবিবুলকে।

ক্রিকেটকে আবার মাঠে ফেরাতে গত কয়েকমাস ধরে অনেক পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের দুই নির্বাচক। করোনায় আক্রান্ত হয়ে শয্যা নেওয়া হাবিবুল বলছিলেন, ‘ক্রিকেট মাঠে ফেরাতে গত কয়েকমাসে অনেক কাজ করেছি। আরও অনেক কাজ বাকি।’    

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম