অভিনব তিন নিয়ম নিয়ে আসছে বিগ ব্যাশ

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২০, ০২:৪২আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০২:৪৭

বিগ ব্যাশে এবার নতুন নিয়ম                      -ছবি: উইকিপিডিয়া বলা হয়ে থাকে যে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশ আইসিসির ক্রিকেট কমিটির চেয়েও অনেক সময় এগিয়ে থাকে উদ্ভাবনী চিন্তায়। আগামী ১০ ডিসেম্বর শুরু বিগ ব্যাশে তিনটি অভিনব নিয়ম চালু হতে যাচ্ছে। এই নিয়মগুলো সফল হলে ২০ ওভারের ক্রিকেটই বদলে যেতে পারে বলে ধারণা।

এবারের টুর্নামেন্ট থেকেই চালু হবে ‘পাওয়ার সার্জ’ ‘এক্স-ফ্যাক্টর’ ও ‘ব্যাশ বুস্ট’ নামে তিনটি নিয়ম। নতুন এই নিয়ম চালু করা হচ্ছে খেলাটিকে ৪০ ওভার জুড়ে আকর্ষণীয় করে তুলতে, উত্তেজনা ও রোমাঞ্চে আরও মুড়ে দিতে।

পাওয়ার সার্জ নিয়মানুয়ায়ী যে দল ব্যাট করবে, সেই দল নিজেদের ইনিংসকে আরও বেশি করে নিয়ন্ত্রণ করতে পারবে। নতুন এই নিয়মে ৬ ওভারের পাওয়ার প্লে-কে দুই ভাগে ভাগ করে নিতে পারবে ব্যাটিং দল। আগের নিয়মে প্রথমেই নিতে হতো ৬ ওভার পাওয়ার প্লে। বদলে যাওয়া নিয়মে প্রথমে ৪ ওভার পাওয়ার প্লে নিয়ে বাকি ২ ওভার নেওয়া যাবে ১১ ওভারের পরে যেকোনও সময়।

ওয়ানডে ক্রিকেট আগে সুপার-সাব নেওয়ার একটা নিয়ম ছিল। সেই নিয়মটিকেই ‘এক্স-ফ্যাক্টর’ নামে ফিরিয়ে আনা হচ্ছে। এই নিয়মে প্রথম ইনিংসের ১০ ওভারের পরে দুই দলই ১২ বা ১৩ নম্বর ক্রিকেটারকে নামাতে পারবে। তবে শর্ত একটাই, এমন একজনকে নামাতে হবে যে তখনও ব্যাট করেনি বা এক ওভারের বেশি বোলিং করেনি।

বিগ ব্যাশে পয়েন্ট প্রাপ্তি ফুটবলের মতো। যে দল জেতে, পায় ৩ পয়েন্ট। নতুন নিয়মে কোনও দল ৪ পয়েন্টও পেতে পারে। আর এটিকেই বলা হচ্ছে বুস্ট পয়েন্ট। ব্যাশ বুস্টের জন্য থাকছে ১ পয়েন্ট। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১০ ওভারের শেষে দু’টি দলের রান তুলনা করে দেখা হবে। যে দল রানে এগিয়ে থাকবে, সেই দলই পাবে বাড়তি একটি ব্যাশ বুস্ট পয়েন্ট।

নতুন চালু করতে যাওয়ার উদ্দেশ্য হলো বিগ ব্যাশকে আরও জনপ্রিয় করে তোলা। বিগ ব্যাশ লিগের প্রধান অ্যালিস্টেয়ার ডবসন বলেন, ‘নতুন এই নিয়মের কারণে খেলাটা আরও বেশি পছন্দ করবেন সমর্থকেরা। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

বলাই বাহুল্য, নতুন তিন নিয়ম বিগ ব্যাশে সফল হলে অন্য টি-টোয়েন্টি লিগেও তা প্রয়োগ করা হতে পারে। বলার অপেক্ষা রাখে না যে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় আইপিএলই প্রথম সেই পথে হাঁটবে। সময়ের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটই এতে বদলে যাবে।

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম