বিগ ব্যাশে সাকিবকে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২০, ১৬:৪৭আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৬:৪৭

সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলার অভিজ্ঞতা সাকিব আল হাসানেরই। আগামী আসরেও খেলার সুযোগ তৈরি হয়েছিল তার। একটি ফ্র্যাঞ্চাইজি সাকিবকে দলে ভেড়াতে চাইলেও, নিষেধাজ্ঞার ঘটনায় তাকে নিতে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এমন তথ্য জানিয়েছে, ডেইলি টেলিগ্রাফ।  

ভারতীয় জুয়াড়ির প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় সাকিব নিষিদ্ধ ছিলেন একবছর। ২৯ অক্টোবর তিনি নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন। তাই বিগ ব্যাশে খেলার জন্য নিজের আগ্রহও প্রকাশ করেছিলেন। সেই আগ্রহের ভিত্তিতে একটি দল তাকে দলে ভেড়াতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অনুমতি চাইতে গেলে ঝামেলার সৃষ্টি হয়। সেখানে বাধা হয়ে দাঁড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টিগ্রিটি পুলিশ। সাধারণ কোনও খেলোয়াড় অনৈতিক কারণে শাস্তি পেয়ে থাকলে তাদের ভেড়াতে আগ্রহ দেখায় না ক্রিকেট অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট এই বিভাগ। আর সেই কারণেই তারা সাফ জানিয়ে দেন, সাকিবের সঙ্গে চুক্তির ক্ষেত্রে কোনও অনুমতি দেওয়া সম্ভব নয়।

অথচ ২০১৩-১৪ মৌসুমে প্রথমবার বিগ ব্যাশে খেলেছেন সাকিব। সেখানে তার অভিষেক হয় অ্যাডিলেড স্ট্রাইকার্সে। পরের মৌসুমে খেলেছেন মেলবোর্ন রেনেগেডসের হয়েও। নতুন করে বিগ ব্যাশে খেলতে না পারায় দ্য টেলিগ্রাফের কাছে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, ‘আসলে সবার অনুভূতি জানতে পারা সহজ কাজ নয়। ওরা আমাকে নিয়ে সন্দেহ করতে পারে অথবা অবিশ্বাস করতে পারে। বিষয়টি আমি অস্বীকার করছি না।’

পাকিস্তান সুপার লিগেও মাহমুদউল্লাহর বদলে সাকিবের খেলার কথা ছিল। কারণ মাহমুদউল্লাহ করোনা আক্রান্ত হওয়ায় খেলার সুযোগ পাননি। তবে ড্রাফটে শুরুর দিকে নাম না থাকায় খেলার অনুমতি পাননি সাকিব।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম