মাহমুদউল্লাহকে না নেওয়ার কারণ করোনা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ২১:১১আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:১৭

মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু বঙ্গবন্ধু কাপের প্লেয়ার্স ড্রাফটে সবাইকে বিস্মিত করে দিয়ে প্রথম ডাকে তাকে দলে নেয়নি মিনিস্টার গ্রুপ রাজশাহী। তারা দলে ভেড়ায় ‘বি’ ক্যাটাগরিতে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনকে। সুযোগ পেয়েও তারা কেন এমন একজন অলরাউন্ডারকে হাতছাড়া করেছিল, তা নিয়ে ছিল ব্যাপক জল্পনা-কল্পনা। অবশেষে বৃহস্পতিবার দুপুরে গুলশান অফিসে মাহমুদউল্লাহকে না নেওয়ার ব্যাখ্যা দিয়েছে রাজশাহী।
ওই সময় করোনায় আক্রান্ত ছিলেন মাহমুদউল্লাহ। ফলে তাকে শুরু থেকে পাওয়া নিয়ে সংশয়ে ছিল রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। ঠিক এই কারণে মাহমুদউল্লাহকে পেয়েও তাকে ছেড়ে দেয় উত্তরবঙ্গের দলটি। দলটির কোচ সারোয়ার ইমরান বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘মাহমুদউল্লাহ আমাদের পরিকল্পনায় ছিল। সাকিব আল হাসানকেও নেওয়ার ইচ্ছা ছিল। মুশফিক ছিল দুই নম্বরে, তামিম তিনে আর মাহমুদউল্লাহ চার নম্বরে। কিন্তু মাহমুদউল্লাহর তখন করোনা ছিল। খেলা যে ২৪ নভেম্বর শুরু হবে, এমন খবর আমাদের জানা ছিল না। আমাদের ধারণা ছিল ২০ বা ২২ নভেম্বর শুরু হবে। সেক্ষেত্রে সে কবে সুস্থ হবে, কোনদিন মাঠে খেলতে নামবে.. এসব নিয়ে ভাবতে হয়েছিল। আমরা যদি কাউকে দলে নিয়ে ৩০ নভেম্বর পর্যন্ত খেলাতে না পারি, তাহলে বিরাট ক্ষতি। মাহমুদউল্লাহ আমাদের পরিকল্পনায় থাকলেও করোনার কারণেই ওকে ডাকা হয়নি।’

প্রসঙ্গত, ১২ নভেম্বর ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে লটারিতে প্রথম ডাকের সুযোগ পায় বেক্সিমকো ঢাকা। শুরুতে তারা দলে নেয় মুশফিকুর রহিমকে। এর পর জেমকন খুলনা নেয় সাকিবকে। তৃতীয় ডাকে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নেয় ফরচুন বরিশাল। চতুর্থ ডাক ছিল গাজী গ্রুপ চট্টগ্রামের। তারা নেয় মোস্তাফিজুর রহমানকে। এর পরই পঞ্চম ডাকে মাহমুদউল্লাহকে না নিয়ে রাজশাহী নেয় সাইফ উদ্দিনকে। অবশ্য এই সুযোগটি পরে কাজে লাগিয়েছে জেমকন খুলনা। তারা দ্বিতীয় রাউন্ডে দলে ভেড়ায় মাহমুদউল্লাহকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম