মাঠেই নিজেদের শক্তি জানান দিতে মুখিয়ে মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২০, ১৭:৩২আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৭:৪৩

সংবাদ সম্মেলনে কথা বলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব-মাহমুদউল্লাহদের নিয়ে শক্তিশালী দল গড়েছে জেমকন খুলনা। এই দল নিয়েই কাল ফরচুন বরিশালের বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মিশনে নামছে তারা। কাগজে-কলমে শক্তিশালী দল হলেও মাঠের ক্রিকেট খেলে নিজেদের শক্তিমত্তার জানান দিতে চান খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘কাগজে-কলমে হয়তো আমাদের দলকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। তবে আমি সবসময়ই একটা কথা বিশ্বাস করি, মাঠের পারফরম্যান্সটা সবসময়ই মুখ্য। দলে যত বড় নামই থাকুক,  দিনশেষে আপনাকে মাঠে সেটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে বলবো, মাঠে আমাদের প্রমাণের অনেক কিছু আছে।’

করোনার কারণে এই বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না। তাই আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আগে বিসিবি বঙ্গবন্ধুর নামে ‍কুড়ি ওভারের এই টুর্নামেন্টটি আয়োজন করছে। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের খেলার সুযোগ হলেও এখানে স্থানীয় ক্রিকেটারদের নিয়েই দল গড়েছে ৫টি করপোরেট হাউজ। টুর্নামেন্টে সব স্থানীয় ক্রিকেটার অংশ নিলেও তাতে ভালো প্রতিযোগিতার প্রত্যাশা করছেন খুলনার অধিনায়ক, ‘বিপিএলের আবহ অন্যরকম থাকে, এই টুর্নামেন্টের আবহও অন্যরকম। কারণ ওখানে (বিপিএলে) অনেক সময় বড় বড় ওভারসিজ প্লেয়াররা থাকে। একই সাথে আমার মনে হয়, এই টুর্নামেন্টও খুব ভালো। এখানে সবাই স্থানীয় ক্রিকেটার। ফলে আমরা সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছি। আমি আমার দল নিয়ে বেশ আশাবাদী। আশা করছি, আমরা ভালো করতে পারবো।'

প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহর দল চ্যাম্পিয়ন হয়েছিল। তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে নিজের দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ওয়ানডের শিরোপার পর টি-টোয়েন্টির শিরোপা জেতার হাতছানি তার সামনে। কতটা আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার? এমন প্রশ্নে তার জবাব, ‘না, সন্তুষ্টির কিছু নেই। অবশ্যই ভালো লাগে যখন আপনি কোন দলের জন্য চ্যাম্পিয়ন হতে পারেন। তো আমার মনে হয় এটা এখন অতীত। আগেরটা ৫০ ওভারের ফরম্যাটে ছিল, এখন এটা ভিন্ন ফরম্যাট।’

তবে টুর্নামেন্টে ভালো করতে শুরুটা ভালো করতে মুখিয়ে আছেন মাহমুদউল্লাহ, ‘শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। দলীয় ও ব্যক্তিগত আত্মবিশ্বাস আনতে যেকোন টুর্নামেন্টের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। তার জন্য শুরুটা ভালো হওয়া প্রয়োজন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ