এসি মিলানকে দুঃসংবাদ দিলেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ১১:২৬আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১১:৪০

ইব্রাহিমোভিচ। এই মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচে ভর করেই দুরন্ত গতিতে ছুটছে এসি মিলান। সেই মিলান শিবিরে দুঃসংবাদ হয়ে এসেছে প্রাণভোমরার চোট। পেশির চোটে কমপক্ষে দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই স্ট্রাইকার।

নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচটাতেই এই চোট পান জ্লাতান। ওই ম্যাচে জোড়া গোল করে এখন সিরি আ’র সর্বোচ্চ গোলদাতাও তিনি। ১০ গোল করে রোনালদোর ওপরেই অবস্থান করছেন। এই অবস্থায় তাকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচের জন্য পাচ্ছে না তার দল।  ক্লাবের এক মুখপাত্র জানিয়েছেন, তার সুস্থ হতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।

এর ফলে ইউরোপা লিগে দুটি ম্যাচে তার থাকা হচ্ছে না। পরিস্থিতি অনুকূলে না থাকলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হয়তো তিনি খেলতে পারবেন না।

সিরি আ’য় ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিলান। রবিবার তাদের প্রতিপক্ষ ১৫তম স্থানে থাকা ফিওরেন্তিনা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী